চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিন: মানব জাতির আশার আলো

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৩৯ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

বিশ্বব্যাপী এক ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে গত বছরের ডিসেম্বরে। চীনের উহান প্রদেশ থেকে একটি মারণঘাতি জীবাণু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। সেই থেকে গোটা দুনিয়ায় নেমে আসে এক ভয়াবহ নিস্তব্ধতা। দেশে দেশে জারি হয় লকডাউন। মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। গোটা বিশ্বের মানুষই কার্যত ঘরবন্দি জীবন কাটায় দীর্ঘ দশ মাস। এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়। করোনা ভাইরাসের আক্রমণে এরই মধ্যে সারা বিশ্বে প্রাণ হারিয়েছে ১৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। আর ৬ কোটি ৩০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা মহামারিতে সবচেয়ে ভুক্তভোগী দেশ যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬২ হাজারের বেশি মানুষ মারা গেছে। চ্যানেল আই অনলাইনের সংবাদে জানা যায়: গতকাল পর্যন্ত বাংলাদেশে করোনা নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩১ জন। এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৭৫ জনে। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ০২ শতাংশ। ডিসেম্বর মাসের শুরুতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১২ হাজার মানুষের (১১ হাজার ৮৮৭জন)। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।

সারা পৃথিবীর অর্থনৈতিক কর্মকাণ্ড থেমে যায়। থেমে যায় মানুষের স্বাভাবিক জীবন প্রবাহ। বিজ্ঞানীরা নেমে পড়েন এর প্রতিষেধক আবিষ্কারে। তারই ধারাবাহিকতায় বিশ্বের নামীদামী গবেষণা সংস্থা নিরলস কাজ করতে থাকে এই জীবাণু নিয়ে। ফাইজার মর্ডানা অ্যাস্ট্রাজেনেকাসহ বিশ্বের নামিদামী ওষুধ প্রতিষ্ঠান করোনা ভ্যাকসিন আবিস্কারের জন্য রাতদিন গবেষণা করে এখন প্রায় সব কোম্পানি ভ্যাকসিন চূড়ান্ত করেছে। ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না ডিসেম্বরের মধ্যেই করোনাভাইরাসের দুই কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করবে। সোমবার কোম্পানির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। করোনার এই ভ্যাকসিন এক মাস অন্তর দুবার দিতে হবে। এক কোটি মানুষের জন্য পর্যাপ্ত হবে প্রথম কিস্তিতে উৎপাদনের দুই কোটি ডোজ টিকা। মডার্নার দাবি, করোনার বিরুদ্ধে এই ভ্যাকসিন ৯৪.১ শতাংশ কার্যকর।

অক্সফোর্ডে গবেষকরা দেখালো মানবজাতিকে নতুন আশার আলো। আর ফাইজার কোম্পানি আগামী সপ্তাহে বাজারে ছাড়তে যাচ্ছে তাদের তৈরি ভ্যাকসিন। আজ বিবিসির বরাতে জানা গেছে: ব্রিটেন সরকার ফাইজারকে ভ্যাকসিন বাজারজাত করার অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহে ব্রিটেনের মানুষ নিতে পারবে ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিন।

Banglabid

এই সংবাদে সারা পৃথিবীর মানুষ স্বস্থির নিঃশ্বাস ছাড়লো। এই মহামারির কবল থেকে বাঁচার নতুন আশার আলো দেখালো বিজ্ঞান। বিজ্ঞানের জয়যাত্রাই পারে মানব সভ্যতা টিকিয়ে রাখতে। আরও একবার তা প্রমাণিত হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভ্যাকসিনফাইজারব্রিটিশ সরকারমর্ডানাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উপলক্ষে সংবাদ সম্মেলন

পরবর্তী

‘জীবনের গল্প’ শোনাতে জয়ের শোতে বাপ্পী চৌধুরী

পরবর্তী

'জীবনের গল্প' শোনাতে জয়ের শোতে বাপ্পী চৌধুরী

‘দিনশেষে দর্শক পারিবারিক ড্রামাগুলোই মনে রাখে’

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT