চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিন গ্রহণে মেয়েদের গোঁফ গজাবে: বলসোনারো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

করোনার ভ্যাকসিন নিয়ে মেয়েদের গোঁফ গজাচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে কুমীরের মতো; এমন দাবি করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি বলেছেন: ফাইজারের চুক্তিতে সাফ লেখা রয়েছে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তারা দায়ী থাকবে না। তাই আপনি হঠাৎ কুমীর হয়ে গেলে সেটা আপনার সমস্যা।

ইতিমধ্যে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গিয়েছে ফাইজারের করোনা প্রতিরোধে গণটিকা প্রদান। আর যার শেষ পর্যায়ের ট্রায়াল চলছে ব্রাজিলে। গণটিকা দেওয়ার মাঝেই ভ্যাকসিন নেওয়ার পর সামান্য কিছু ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার খবরও পাওয়া গেছে।

এ নিয়েই বলতে গিয়ে জাইর বলসোনারো বলেছেন: আপনি যদি হঠাৎই সুপারম্যান হয়ে যান বা মহিলাদের হঠাৎ করেই গোঁফ গজাতে শুরু করল বা পুরুষরা শুরু করলেন মেয়েলি স্বরে কথা বলতে, তাহলে কারোর কিন্তু কিছু করার নেই।

করোনাভাইরাসের প্রার্দুভাবের সময় থেকেই মহামারিকে গুরুত্ব দিতে চাননি বলসোনারো। তিনি করোনাকে সামান্য জ্বর বলে মন্তব্য করেছিলেন। যুক্তরাষ্ট্র, ভারতের পর তৃতীয় দেশ হিসেবে ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ছাড়িয়ে গেলেও তাকে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায়নি।

ধারণা করা হচ্ছে, সাধারণ টিকা নেওয়া থেকে বিরত করতেই তিনি এমন মন্তব্য করেছেন।

Reneta

তিনি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন: ভ্যাকসিন তিনি নেবেন না। গত জুলাইয়ে বলসোনারো নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকেভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনে জয়ী হতে নয়, প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অংশ নেয়: কাদের

পরবর্তী

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

পরবর্তী

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

মাহমুদুন্নবী স্মরণে একসঙ্গে ফাহমিদা-সামিনা

সর্বশেষ

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT