চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া কোনো সমস্যা নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারী প্রতিরোধে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করতে চলে এসেছে ভ্যাকসিন। মানুষ ধীরে ধীরে ভয় থেকে বেরিয়ে আসছে, আশায় বুক বাঁধছে। তবে ব্রিটিশ বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে, এধরনের অ্যালার্জির ইতিহাস যাদের রয়েছে তারা যেন ভ্যাকসিন গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেন।

এরই মধ্যে ফাইজার ও বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন ওষুধ সংস্থার অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, বাহরাইন-এ পাঁচটি দেশ। যুক্তরাজ্যে ইতোমধ্যে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ। কানাডায় পৌঁছে গেছে ভ্যাকসিন। বিশ্বের বিভিন্ন দেশ অর্ডার দিচ্ছে ভ্যাকসিনের। এরই মধ্যে মডার্নার ভ্যাকসিনও অনুমোদন পাওয়ার সবুজ সংকেত পেয়েছে এফডিএ’র।

তবে ভ্যাকসিন ট্রায়াল ও চূড়ান্ত প্রয়োগে দেখা যাচ্ছে, গ্রহণকারীর দেহে একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সামনে আসছে বিভিন্ন প্রশ্ন, যেমন- এসব ভ্যাকসিন কী পরিমাণে সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম? ভ্যাকসিন নেওয়ার পর কি অন্য কাউকে সংক্রমিত করতে পারে? ভ্যাকসিন ব্যাপক হারে প্রয়োগ হওয়ার পর মহামারী কীভাবে প্রশমিত হবে এবং ভ্যাকসিনের সুরক্ষামূলক প্রভাব কতদিন স্থায়ী হবে ইত্যাদি।

ভ্যাকসিন গ্রহণের পর যুক্তরাজ্যের দু’জন স্বাস্থ্যকর্মীর দেহে ‘এনাফিল্যাক্সিস’ নামক একধরনের তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের উভয়েরই এই অ্যালার্জির ইতিহাস রয়েছে বলে পরে জানা গেছে। আবার আরেকজনের হার্টবিট বেড়ে গেছে। পরে তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়।

ছাড়াও ভ্যাকসিন গ্রহণের পর মাথা ব্যথা, গায়ে ব্যথা, পেশিতে  ব্যথা, জ্বর, বমি বমি ভাব ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

যদিও বিশেষজ্ঞরা এধরনের পার্শ্বপ্রতিক্রিয়াকে গুরুত্ব দিচ্ছেন না। তাদের মতে, এমন পার্শ্বপ্রতিক্রিয়া সমস্যা নয়, বরং আক্রান্ত ব্যক্তিদের শরীরের যে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে তার দৃষ্টান্ত। ভ্যাকসিন গ্রহণের পর এধরনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে।

Reneta

ফিলাডেলফিয়ার শিশু হাসপাতালের একজন বিশেষজ্ঞ পল অফিট বলেন, একটা ভ্যাকসিন যখন তৈরি করা হয় তখন আপনি এর সবকিছু জানবেন তা নয়। তবে একেবারেই যে কম জানেন তাও নয়।

ইয়েল স্কুল অফ মেডিসিনের ইমিউনোলজিস্ট এলেন এফ ফক্সম্যান বলেছেন, ডোজ নেওয়ার পর জ্বর বা ব্যথার মতো বিষয়গুলো স্বাভাবিক এবং তা প্রকৃতপক্ষে আপনার শরীরে ভ্যাকসিন কাজ করছে-এমনটা ইঙ্গিত দেয়। সেটা একটা ভালো দিক।

তিনি এটাকে রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরির প্রক্রিয়া হিসেবে দেখছেন।

তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফৌসি বলছেন যে, অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেওয়াটা ফাইজারের ভ্যাকসিনের জন্য হাততালির মতো উৎসাহিত হওয়ার কিছু নয়। দ্রুত অনুমোদনের কারণে এর কিছু বিষয় এখনো চূড়ান্ত সুরক্ষার দিক পর্যবেক্ষণ করা জরুরি। প্রয়োজনীয়তার জন্য সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া শুরু করতে হচ্ছে আবার সুরক্ষা নিশ্চিত করতে পর্যবেক্ষণও অব্যাহত রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভ্যাকসিনফাইজারবায়োএনটেক
শেয়ারTweetPin

সর্বশেষ

চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান 
 ছবি: সংগৃহীত

জিয়া-খালেদা-তারেকের মতো আর যারা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জুলাই সনদে সবার শেষে সই জুলাই অভ্যুত্থানকারীদের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

হলিউডের জনপ্রিয় সিরিজে দীপিকা?

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাটক জমিয়েও ইতালির হার, সুপার এইটে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT