চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস: বড়পুকুরিয়ায় চীনা নাগরিকদের ছুটি বাতিল

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৮:০৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
জনপদ, দিনাজপুর
A A

করোনা ভাইরাস ঠেকাতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ২৫০ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের ছুুটি বাতিল এবং যারা চীনে গেছেন তাদের বাংলাদেশে আসা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

২৫০ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছুটি কাটাতে কেউ চীনে যাতে যেতে না পারে সেজন্য সকল ছুটি বন্ধ এবং যারা নিজ দেশ চীনে গেছেন, তারা যাতে বাংলাদেশে এখন আর না আসে, সেজন্যও সতর্কতা জারি করা হয়েছে।

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, প্রকল্পের কোন কর্মী ‘করোনা ভাইরাসে আক্রান্ত নন। তবে এই ভাইরাসের যেহেতু কোনও ভ্যাকসিন নেই, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা যেগুলো নিতে হয়, সেগুলো নেয়া হয়েছে। যেমন, স্টাফদের নিয়ে পর্যায়ক্রমে সচেতনতামূলক অনুষ্ঠান, পরিস্কার-পরিচ্ছন্নতা, হাইজিন ব্যবস্থা ও মাস্ক পরিধান। এই প্রকল্প দু’টি’তে বেশ কিছু চীনা নাগরিক কর্মরত। তাই এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চীনা কর্মকর্তা ও কর্মচারীদের আলাদা ক্যাম্প আছে। থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে আলাদা। যারা তাদের সেবা দেন, তারা যেন সব সময় সেফটি ড্রেস পড়ে থাকেন,সেদিকে জোর দেয়া হয়েছে। তাদের সাথে বাংলাদেশি শ্রমিকদের বেশি মেলামেশার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

এছাড়া করোনা ভাইরাসের কারণে দিনাজপুর হিলি স্থল বন্দরেও যাত্রীদের পরীক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাউকে সন্দেহ হলে বা শরীরে জ্বর হয়েছে, এমন লক্ষণ হলে তার শরীর পরীক্ষা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসদিনাজপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিটি নির্বাচনে অভিযান চালিয়ে ভীতি ছড়াতে চাই না: ডিএমপি

পরবর্তী

কুইন মেরি ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা

পরবর্তী

কুইন মেরি ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা

বিয়ে নিয়ে সারার প্রশ্নে চুপ কার্তিক!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT