চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাসের পরে চীনে এবার নতুন ধরনের বার্ড ফ্লু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
- লিড নিউজ, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
চীন-নতুন বার্ড ফ্লু

চীনের হুনান প্রদেশে নতুন ধরনের ব্যাপক সংক্রামক জাতীয় বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে। এইচ৫এন১ (H5N1) নামের এই বার্ড ফ্লু ভাইরাসটি হুনানের শাওইয়াং শহরের একটি খামারে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বিরাট পরিসরের ওই খামারটিতে মোট ৭ হাজার ৮৫০টি মুরগি ছিল, এরই মধ্যে যার সাড়ে ৪ হাজার নতুন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে।

ভাইরাসটির প্রাদুর্ভাবের পর ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে খামার কর্তৃপক্ষ ১৭ হাজার ৮২৮টি পোল্ট্রি প্রাণী মেরে ফেলেছে।

এতদিন পর্যন্ত বিশ্বজুড়ে মূলত এইচ১এন১ (H1N1) জাতীয় বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। এবার এলো এইচ৫এন১-এ আক্রান্ত হয়ে প্রাণীর মৃত্যুর খবর।

তবে শুধু চীনই এ ভাইরাস ছড়ানো ঠেকানোর চেষ্টা করছে না। এর আগে চলতি সপ্তাহেই ভারত সরকার বার্ড ফ্লু ঠেকাতে আক্রান্ত মুরগি মেরে ফেলা থেকে শুরু করে সেসব মুরগির ডিম নষ্ট করে ফেলার কাজ শুরু করে বলে জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া এবং রয়টার্স।চীন-নতুন বার্ড ফ্লু

এছাড়াও এইচ৫এন৮ (H5N8) জাতীয় বার্ড ফ্লুর আরেকটি প্রজাতি সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়াের খবর পাওয়া গেছে।

Reneta

এমনিতেই চীনসহ বিশ্বজুড়ে বর্তমানে মারাত্মক করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে ফিলিপিন্সে, যা করোনা ভাইরাসে চীনের বাইরে প্রথম মৃত্যু।

এর মধ্যে হাঁস-মুরগির জন্য মারাত্মক রোগ বার্ড ফ্লুর নতুন ধরনের ভাইরাস দেখা দেয়ায় আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনচীনে করোনা ভাইরাসবার্ড ফ্লু
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT