চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা প্রতিষেধকের পরীক্ষামূলক ব্যবহার শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রতিষেধকের প্রথম ডোজ পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ।

সোমবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সিটিটিউট অব হেলথের অর্থায়নে ওয়াশিংটনের স্বাস্থ্য গবেষণা ইন্সিটিটিউটে এ প্রতিষেধকের পরীক্ষা করা হচ্ছে বলে সংবাদ মাধ্যম এপি‘র বরাতে জানিয়েছে গ্লোফ নিউজ।

দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সম্ভাব্য এ প্রতিষেধকের কার্যকারিতা পুরোপুরি নিশ্চিত হতে এক বছর থেকে ১৮ মাস সময় লাগতে পারে।

Banglabid

এনআইএইচ এবং মর্ডানা ইনক এর সহায়তায় তৈরি করা ওই প্রতিষেধক ৪৫ জন যুবকের শরীরে  বিভিন্ন মাত্রায় প্রয়োগ করে পরীক্ষা শুরু করা হবে।

তবে যাদের শরীরে এই প্রতিষেধক পরীক্ষা হবে, তাদের সংক্রমিত হওয়ার কোনও আশঙ্কা নেই বলেই দাবি করা হচ্ছে।

কারণ এই প্রতিষেধকগুলিতে এখনও ভাইরাস মেশানো হয়নি। এই প্রতিষেধক থেকে মানুষের শরীরে কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখাই এই পরীক্ষার একমাত্র লক্ষ্য। পরবর্তী সময়ে আরও বড় আকারে এই পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।  

Reneta

পৃথিবার বিভিন্ন দেশেই করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে কম সময়ের মধ্যে অনেক বেশি কার্যকরী প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা।

স্থায়ী প্রতিষেধ তৈরি করতে বেশি সময় লাগায় আপাতত এক বা দু’ মাসের জন্য করোনার সংক্রমণ ঠেকিয়ে রাখার মতো প্রতিষেধক তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের গবেষকরা।  পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, চীন, সাউথ কোরিয়া প্রতিষেধক তৈরিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে সেটা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৫১ জন। আর প্রাণ হারিয়েছে ৬ হাজার ৫২৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছেন ৭৭ হাজার ৭৭৮ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যারা অল্প অসুস্থ তাদের সুস্থ হতে দু’ সপ্তাহের মতো সময় লাগছে। আর বেশি অসুস্থ হয়ে পড়়লে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে চার থেকে ছয় সপ্তাহ সময় লেগে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় আক্রান্ত ‘জেমস বন্ড’ ছবির নায়িকা

পরবর্তী

সিডনিতে প্রবাসী ‘বুয়েট ৯৮ ব্যাচের’ বিশ বছর পূর্তি অনুষ্ঠিত

পরবর্তী

সিডনিতে প্রবাসী ‘বুয়েট ৯৮ ব্যাচের’ বিশ বছর পূর্তি অনুষ্ঠিত

করোনা

'সংবাদমাধ্যম ঠিকমত কাজ করতে পারলে রাষ্ট্রের তিন স্তম্ভ ঠিক থাকবে'

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT