চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা পরীক্ষার ফি পুনর্বিবেচনা দাবি করে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:০৮ অপরাহ্ণ ৩০, জুন ২০২০
সম্পাদকীয়
A A
করোনা ভাইরাসে আক্রান্ত রোগী

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী

সরকার করোনাভাইরাস পরীক্ষার ফি নির্ধারণ করে একটি পরিপত্র জারি করেছে। এই পরীক্ষার সুযোগ বিনামূল্যে থাকলেও এবার এখানে ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। করোনার সংক্রমণ দিন দিন বাড়তে থাকার সময়টাতে দেশের অধিকাংশ মানুষ যখন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে, আর এই সময়ে সরকার ফি নির্ধারণ করল।

গত ২৮ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত ‘কোভিড-১৯ পরীক্ষা-নিরীক্ষার ইউজার ফি’র হার নির্ধারণ’ শিরোনামের পরিপত্রে বলা হয়, আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ নির্ণয় করা হয়। বর্তমানে এ পরীক্ষা সরকার বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে। ফলে কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করছেন। এ অবস্থায় কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করার লক্ষ্যে আরটি-পিসিআর পরীক্ষার জন্য ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হলো। এতে আরও বলা হয়, আরটি-পিসিআর পরীক্ষার জন্য আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা করতে হবে।পরিপত্র অনুযায়ী, এখন থেকে বুথে গিয়ে করোনা শনাক্তের পরীক্ষার জন্য নমুনা দিয়ে এলে ফি দিতে হবে ২০০ টাকা। আর বাসায় গিয়ে কারও নমুনা সংগ্রহ করতে হলে সেক্ষেত্রে ৫০০ টাকা ফি লাগবে।

সারা বিশ্বে যখন করোনা তার আগ্রাসী অবস্থান নিয়েছে এবং বাংলাদেশে আজ সব্বোর্চ মৃত্যু রেকর্ড হয়েছে সেখানে বেশি করে নমুনা পরীক্ষার বদলে এখন নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করে সরকার একটি ভুল সিদ্ধান্ত নিলো। গত তিন মাসে দেশের প্রান্তিক জনগণসহ প্রায় সব শ্রেণির মানুষের অর্থনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এখন মানুষ জীবন বাঁচাবে না জীবিকা বাঁচাবে তাতে হিমশিম খাচ্ছে। এখন দরকার ছিল সরকারের সহযোগিতা, বরং তা না করে সরকার উল্টো নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করে মানুষকে বিপদে ফেলে দিয়েছে। যেখানে রাষ্ট্র বিনা পয়সায় এই পরীক্ষা করার কথা সেখানে ফি ধার্য আমাদের বিস্মিত করেছে।

আমরা অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। আমরা মনে করি এই করোনা দুর্যোগকালে সরকার যেমন বিভিন্নভাবে মানুষের পাশে ছিল সেভাবেই এই বিষয়েও পাশে থাকবে। করোনা নমুনা পরীক্ষা করার সামর্থ্য না থাকা মানুষ কী চিকিৎসার অভাবে মারা যাবে। আর যারা এমনিতেই অসচেতন তারা এই সুযোগে নমুনা পরীক্ষা না করিয়ে জীবাণু বয়ে বেড়াবে দেশজুড়ে। যে অভিযোগ উঠেছে অকারণে পরীক্ষা করানোর তার তদন্ত হোক, সুষ্ঠু সমাধান খোঁজা হোক। নতুবা বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় সরকার এই পর্যন্ত যতটুকু সাফল্য পেয়েছেন তা ম্লাণ হয়ে যাবে কয়েকটি ছোট এবং ভুল সিদ্ধান্তের কারণে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনমুনা পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT