চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা টেস্ট শেষ, নেগেটিভ ফলের আশায় টাইগাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনা সতর্কতায় নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশের অনুশীলন বন্ধ রয়েছে। টেস্ট সিরিজের আগে সফরকারী দলের অচলাবস্থা দ্রুতই কেটে যেতে পারে। যদি তৃতীয় কোভিড টেস্টে সবাই নেগেটিভ আসেন।

রোববার বাংলাদেশ দলের সব সদস্যের সেই করোনা পরীক্ষায় সম্পন্ন হয়েছে। দলের তরুণ পেসার শরিফুল ইসলাম দোয়া চাইলেন প্রত্যাশিত পজিটিভ ফলের জন্য।

বিসিবির এক ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘অনেক ভালো লাগছে যে আজ আমাদের একটি কোভিড টেস্ট নিয়েছে, এটা যদি আমাদের নেগেটিভ আসে তাহলে পরশু আমরা অনুশীলনে যাব। এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। আমরা অনেকদিন ধরে কাজ করছি না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার ফল নেগেটিভ আসে।’

‘আমরা ভালো আছি। আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে। প্রতিদিনই সময় করে নিচে এসে দুই-তিনবার দেখা করতে পারি। সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। তখন ভালো লাগে, একজন আরেকজনের চেহারা দেখলে। এবার ভালোকিছুর জন্য প্রত্যাশা করছি সবাই, এবার করে দেখাব ইনশাআল্লাহ্‌।’

নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। কিন্তু মমিনুল-মুশফিকদের জন্য সেটি ৭ দিনে কমিয়ে আনা হয়েছিল। সেদেশে পৌঁছানোর পর টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা আক্রান্ত হওয়া এবং একজন সহযাত্রীর নমুনায় ওমিক্রন ভাইরাস চিহ্নিত হতেই কঠোর সতর্কতা জারি করে দেয় কিউই স্বাস্থ্য বিভাগ।

তাতে মাঠে নামার অপেক্ষা বাড়ে ক্রিকেটারদের। ১ জানুয়ারি শুরু হওয়ার কথা নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুমিনুললিড স্পোর্টসশরিফুলহেরাথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT