চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা টিকা কি ঋতুচক্রে প্রভাব ফেলে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
- সেমি লিড, স্বাস্থ্য
A A
পিরিয়ড

করোনা টিকা নিলে নারীদের মাসিক বা ঋতুচক্রে সামান্য পরিবর্তন আসতে পারে। তবে তা সামান্য। ব্রিটেনের বিশেষজ্ঞরা এ দাবি করেছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং নরওয়েতে নারীদের ঋতুচক্র পর্যবেক্ষণকারীদের তথ্যও আশাব্যঞ্জক বলেছেনে ‘ইমপেরিয়াল কলেজ লন্ডনের’ ড. ভিক্টোরিয়া মেল। করোনা ভ্যাকসিন ঋতুচক্রে এমনকি প্রজননে প্রভাব ফেলছে এমন উদ্বেগকে নাকচ করে দিয়েছেন ভিক্টোরিয়া। তিনি বলছেন মিথ্যা তথ্য অকারণে মানুষের উদ্বেগ বাড়াচ্ছে।

ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) বলছে, কোভিড ভ্যাকসিন প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলে এমন কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

‘দ্যা মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রডাক্টর রেগুলেটরি এজেন্সি’ (এমএইচআরএ) অবশ্য ভ্যাকসিন নেয়ার পর অনাকাংখিত রক্তস্রাব, অতিরিক্ত রক্তপাত এবং বিলম্বিত মাসিকের ৩৭ হাজার তথ্য পেয়েছে। তবে এসব প্রতিক্রিয়া বা পরিবর্তন যে ভ্যাকসিন নেওয়ার কারণে হয়েছে তার কোন প্রমাণ নেই। কারণে নারীদের ঋতুচক্রে পরিবর্তন স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে এ নিয়ে আরও গবেষণা করতে বলেছে এমএইচআরএ।

ঋতুচক্র ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করেন এমন ৪ হাজার মার্কিন নারীর মধ্যে গবেষণা চালিয়ে দেখা গেছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন যারা তাদের মাসিক শুরু সময় প্রায় ১২ ঘণ্টা পিছিয়েছে। তবে প্রথম ডোজ ভ্যাকসিন নেয়ার পর এমন কোন পরিবর্তন পাওয়া যায়নি।

সাধারণ পর্যবেক্ষণ

দুই ডোজ কোভিড ভ্যাকসিন নিয়েছেন এমন নারীদের পিরিয়ডের সময় দুই মাস দেরি হয়েছে বলে অনেক নারী জানিয়েছেন। তবে ড. ভিক্টোরিয়া মেল বলেছেন, যুক্তরাজ্যে নারীদের কাছ থেকে এমন কোন তথ্য পাওয়া যায়নি। বৃটেনে দুই ডোজ ভ্যাকসিনের মধ্যে সময়ের ব্যবধান আট সপ্তাহ।

Reneta

নরওয়েতে পরিচালিত আরেকটি গবেষণায় দেখানো হয়েছে প্রাকৃতিকভাবেই ঋতুচক্রের পরিবর্তনগুলো কী কী হতে পারে। ৫ হাজার ৬শ’ নারীর মধ্যে ওই গবেষণা পরিচালনা করা হয়েছে।  প্রায় ৪০% নারীর মধ্যে ভ্যাকসিন নেয়ার আগেই অতিরিক্ত রক্তপাতের প্রবণতা দেখা গেছে।

এ বিষয়ে ড. ভিক্টোরিয়া বলেছেন, ভ্যাকসিন নেয়ার পর নারীদের ঋতুচক্রে পরিবতর্ন লক্ষ্য করা গেলেও সেসব খুবই সামান্য। প্রজনন ক্ষমতা কমে যাওয়ার যে উদ্বেগ তৈরি হয়েছে তার মূল কারণ ভুল তথ্য বা মিসইনফরমেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋতুচক্রকরোনা টিকাকরোনাভাইরাসকোভিড ভ্যাকসিনপিরিয়ডপ্রজনন স্বাস্থ্যমাসিক
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT