বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্তের চিকিৎসায় মুখে খাওয়ার ট্যাবলেট মলনুপিরাভি’র অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।
দেশটির ওষুধ নিয়ন্ত্রক এমএইচআরএ এই অনুমোদন দেয়।
সংস্থাটি জানায়, করোনায় আক্রান্ত হালকা থেকে মাঝারি অবস্থার রোগী যাদের স্থুলতা, বেশি বয়স, ডায়াবেটিস ও হৃদরোগের মতো অন্তত একটি গুরুতর ঝুঁকি রয়েছে তাদের জন্য এই ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এই চিকিৎসা পদ্ধতিকে গেমচেঞ্জার উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, এর ফলে বাসাতেই করোনার চিকিৎসা দেওয়া সম্ভব হবে।










