করোনাভাইরাসকে (কোভিড-১৯) ‘সবচেয়ে গুরুতর’ বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সোমবার জেনেভায় ডব্লিউএইচও’র প্রধান ডা. টেদ্রোস ঘেরবাইয়াস নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন: বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ৬০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে মারা গেছে ৬ লাখ ৪০ হাজার মানুষ।
ডা. টেদ্রোস বলেছেন: সামনে মহামারী পরিস্থিতি আরও খারাপ হতে পারে। গেল শেষ ৬ সপ্তাহে আক্রান্তের হার অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে।







