চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: খুলনার পাঁচ হাসপাতালে ১৩ মৃত্যু

দানিয়েল সুজিত বোস দানিয়েল সুজিত বোস
১২:৩৩ অপরাহ্ণ ২০, জুলাই ২০২১
- সেমি লিড, খুলনা, জনপদ
A A
খুলনা জেলার মানচিত্র, বাংলাদেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় গত ২৪ ঘণ্টায় পাঁচ হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা সিটি মেডিকেল হাসপাতালে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃতরা হলেন, খুলনার নগরীর ধর্মসভা এলাকার আব্দুর রশিদ (৬৭), খালিশপুর মুজগুন্নির মুক্তার শেখ (৯০), মিয়া পড়া এলাকার এটিএম আনিসুজ্জামান (৫৬) ও গিলাতলা এলাকার সুশান্ত দত্ত (৫৫)। এ ছাড়া উপসর্গে একজনের মৃত্যু হয়।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন। যার মধ্যে রেড জোনে ৫৪ জন, ইয়ালো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন খুলনার রূপসার আইচগাতি এলাকার জাহানারা (৬০), খুলনার অলক রায় (৫৪) ও নড়াইলের কালিয়ার কামাল মোস্তফা (৭২)।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের কচুয়ার ফারজানা (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। এর মধ্যে ২৫ জন পুরুষ ও ২৭ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুরের রাজন কুমার সাহা (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। এর মধ্যে আইসিইউতে ৭ জন এবং এইচডিইউতে ৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়।

এ ছাড়া খুলনা সিটি মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার বটিয়াঘাটার বিন্দু প্রকাশ গোলদার (৭০), রূপসার শাহজান ফকির (৬২) ও পিরোজপুরের প্রিয়াংকা(২৫)।

হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৭ জন এবং এইচডিইউতে ৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

ট্যাগ: করোনাভাইরাসখুলনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ২০ জনের মৃত্যু

পরবর্তী

ঈদের ছুটিতে চারদিন টিকাদান বন্ধ

পরবর্তী
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নারী স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে চারদিন টিকাদান বন্ধ

প্রেমিক প্রেমিকা নদীর পাশে বসে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল টু মুম্বাই: ভার্চুয়ালি বাগদান পরিচালক রনীর, বিয়ে আগস্টে

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT