আন্তর্জাতিক

করোনা আক্রান্ত বিল গেটস

বিল গেটসের হাসিমুখের ছবি, করোনা আক্রান্তের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিল গেটসের ছবি, যিনি করোনা আক্রান্তের খবরের মধ্যে দেখা যাচ্ছে, শান্ত ও ধীর স্বভাবের।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় তিনি কোভিড পজিটিভ জানিয়ে বলেছেন, তার মৃদু উপসর্গ রয়েছে।

মঙ্গলবার ১০ মে করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে টুইট করেছেন শীর্ষস্থানীয় এ ধনকুবের। করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন তিনি।

টুইটে বিল গেটস লেখেন, আমার করোনা পজিটিভ হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখছি।

আরেক টুইটে তিনি লেখেন, আমি সৌভাগ্যবান যে আমি টিকা পেয়েছি এবং পরীক্ষা-নিরীক্ষা ও দুর্দান্ত চিকিৎসা সেবা পেয়েছি।

করোনাভাইরাস মহামারি অবসানে সোচ্চার ভূমিকা রাখছেন বিল গেটস। বিশেষ করে বিশ্বের দরিদ্র দেশগুলোতে করোনা টিকা ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বাড়াতে মার্কিন এই ধনকুবের বেশ সক্রিয়।

গত বছরের অক্টোবর মাসে গেটস ফাউন্ডেশন জানিয়েছিল, নিম্ন আয়ের দেশগুলোর জন্য ১২ কোটি মার্কিন ডলার ব্যয় করবে তারা।

বিষয়:করোনা আক্রান্ত করোনাভাইরাস বিল গেটস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…