চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্তের সংখ্যায় সারাবিশ্বে পঞ্চম স্থানে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ০৮, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পশ্চিমে তাণ্ডবলিলা চালিয়ে বিশ্ব মহামারী করোনাভাইরাস পূর্বে চোখ রাঙাচ্ছে। ইটালি-ফ্রান্স, স্পেনে যখন কমছে তখন পূর্ব ইউরোপের দেশ রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ফ্রান্স ও জার্মানিকে ছাড়িয়ে গেছে দেশটি।  গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের রেকর্ড ছাড়িয়ে গেছে। গতকাল আক্রান্ত হয়েছে ১১,২৩১ জন। আর গত পাঁচ দিনে রেকর্ড ৫২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সব মিলে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭,১৬০ জনে।

এতে করে রাশিয়া বিশ্বে করোনা আক্রান্তের দিক থেকে পাঁচ নাম্বারে উঠে আসলো। সর্বাধিক আক্রান্ত ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জন নিয়ে সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র। এরপর ২ লাখ ৫৬ হাজার ৮৫৫ জন নিয়ে দ্বিতীয় স্পেন, ২ লাখ ১৫ হাজার ৮৫৮ জন নিয়ে তৃতীয় ইটালি এবং ২ লাখ ৬ হাজার ৭১৫ জন নিয়ে চতুর্থ অবস্থানে আছে যুক্তরাজ্য।

আর জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ফ্রান্সে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ ১৭৪,২২৪ জন (ষষ্ঠ অবস্থান) এবং জার্মানিতে ১৬৮,১৬২ জন নিয়ে সপ্তম অবস্থানে আছে করোনায়।

ফ্রান্স ও জার্মানিকে আক্রান্তের দিক থেকে ছাড়িয়ে গেলেও মৃত্যুর হার রাশিয়ায় সে ‍তুলনায় অনেক কম। দেশটিতে মৃত্যু হয়েছে মাত্র ১,৬২৫ জন। অন্যদিকে ফ্রান্সে মৃত্যু প্রায় ২৬ হাজার এবং জার্মানিতে প্রায় ৮ হাজার।

মূলত রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর অর্ধেকের বেশিই ঘটেছে রাজধানী মস্কোয়। গতকাল একদিনেই কেবল মস্কোতেই নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭০৩ জন।

Reneta

মস্কোর মেয়র গতকাল বলেছেন, করোনা শনাক্তের পরীক্ষা বাড়ানোর পর আক্রান্তের হার বেশি দেখা যাচ্ছে।

ইতোমধ্যে দেশটির প্রধানমন্ত্রীসহ আর দুজন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৩৯ লাখ ১৭ হাজার, ৫৩২ জন। আর মারা গেছে ২ লাখ ৭০ হাজার ৭২০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT