চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্তদের সেবা দিচ্ছে ‘এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০৯, মে ২০২১
স্বাস্থ্য
A A
Modern multi-story hospital building with glass facade in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

জটিল সব চিকিৎসা, অস্ত্রোপচারের পাশাপাশি করোনা আক্রান্ত ব্যক্তিদের নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে ‘এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম’। 

সম্প্রতি হাসপাতালটি স্থানীয় কিছু গণমাধ্যমের সাথে একটি ওয়ার্কশপ সেশন এবং অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে হাসপাতালের পক্ষ থেকে কয়েকজন চিকিৎসক, হাসপাতালের বর্তমান সার্বিক কার্যক্রম, ব্যবস্থাপনা ও সাম্প্রতিক সাফল্যের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

ওয়ার্কশপ সেশন এবং অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চীফ অপারেটিং অফিসার নীলেশ গুপ্ত, মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা. প্রকাশ কুণ্ডুর নারাসিমহাইয়া, মেডিকেল সার্ভিসেসের মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ ফজল- ই- আকবর চৌধুরীসহ অন্যান্যরা।

এভারকেয়ার চট্টগ্রাম হসপিটালে রয়েছে অত্যাধুনিক এবং বিশ্বমানের ক্যাথ ল্যাব এবং কার্ডিয়াক অপারেশন থিয়েটার। এখানে ২৪/৭ দক্ষ হৃদরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ সার্জন এবং ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞগণের সমন্বয়ে হৃদরোগের যাবতীয় জটিল রোগের চিকিৎসা সুলভমূল্যে সম্পন্ন করা হয়।

ঢাকার পর চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় ৪৭০ শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের এই হাসপাতালটিতে আরও রয়েছে ২৪ ঘণ্টার জরুরি বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সুবিধা এবং ২৭টি বিশেষ ও উপ-বিভাগে যা পুরো অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম। এছাড়াও রয়েছে পাঁচ শতাধিকের বেশি মেডিকেল প্রোফেশনালস।

চার লাখ ৯২ হাজার বর্গফুটের বিশাল আয়তনের জায়গা নিয়ে ঢাকার চেয়েও বৃহৎ পরিসরে নির্মিত হয়েছে হাসপাতালটি।

রোগীর চিকিৎসা অভিজ্ঞতা ও সফলতা
অনুষ্ঠানে হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলোজির সিনিয়র কনসালটেন্ট  ডা. জহিরউদ্দিন মাহমুদ ইলিয়াছ একজন রোগীর চিকিৎসা অভিজ্ঞতা ও সফলতার কথা সকলের সামনে তুলে ধরেন।

ডায়াবেটিক আক্রান্ত রোগী বদিউল আলম, তীব্র বুক ব্যথা নিয়ে ভর্তি হন এভারকেয়ার হসপিটালে। রোগীর এনজিওগ্রাম করে ডা. জহিরউদ্দিন মাহমুদ ইলিয়াছ দেখেন তার মূল রক্তনালীর ৩ টিতেই জটিল ব্লক রয়েছে, যার একটি ছিল ৯০-৯৫ শতাংশ, একটি ৯০ শতাংশ এবং অন্যটি ৯৯ শতাংশ। রোগীর হার্ট পাম্পিং (কার্যক্ষমতা) ছিলো মাত্র ৩০ শতাংশ।

এমন জটিল রোগীর করনারী স্টেস্টিং আমাদের অত্যাধুনিক ক্যাথ ল্যাবে অত্যন্ত দ্রুততার সাথে দক্ষ কার্ডিয়াক টিমের সহযোগিতায় ডা. জহিরউদ্দিন মাহমুদ ইলিয়াছের তত্ত্বাবধানে সুচারুভাবে সম্পন্ন হয়। বর্তমানে সুস্থ আছেন বদিউল আলম।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএমসির ‘সুপার কিড’ বাজারে

পরবর্তী

গাল গাদোতের ক্যারিয়ার শেষ করার হুমকি দিয়েছিলেন ‘জাস্টিস লিগ’ নির্মাতা

পরবর্তী
এন্ডগেমের জনপ্রিয় চরিত্রসমূহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাল গাদোতের ক্যারিয়ার শেষ করার হুমকি দিয়েছিলেন 'জাস্টিস লিগ' নির্মাতা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT