করোনা আক্রান্তদের চিকিৎসায় বরিশালে আলাদা ইউনিট

বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্মুখী দৃশ্য, যেখানে হাসপাতালের নাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ শয্যার এবং ১০টি উপজেলা হাসপাতালে আলাদা করোনা কর্নার প্রস্তুত করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসকসহ জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
চীনে করোনা ভাইরাস আক্রান্ত হবার পর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ শয্যার করোনা কর্নার চালু করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশে এখন সম্পূর্ণ আলাদা ভবনে করোনা ইউনিট প্রস্তুত করা হচ্ছে।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান: হাসপাতালের পাঁচতলা এই ভবনটি ২০০২ সালে নির্মাণ শুরু হয়। পরবর্তীতে ঠিকাদারের মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে এত বছরেও ভবনটি চালু করা সম্ভব হয়নি। এখন করোনা চিকিৎসার জন্য সেখানে ২০০ শয্যার করোনা ইউনিট প্রস্তুত করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বরিশাল জেলায় জেনারেল হাসপাতালসহ ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বেডের করোনা ইউনিট করেছে সিভিল সার্জন অফিস। উপজেলাগুলোতে ডাক্তারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।






