চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ৪ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৫৬৫তম দিনে ২৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৩৭ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৩৬।

এটি চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর চেয়ে কম মৃত্যু হয়েছিল গত ২৭ মে। সেদিন মারা যান ২২ জন।

আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ১৪৪ জন। শনাক্তের হার নেমেছে চারে।

গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৪ হাজার ৮২০টি পরীক্ষায় এক হাজার ১৪৪ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ৬১ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ২১ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৭০ লাখ ৪৬ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৫ লাখ পাঁচ হাজার ২৬৩টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৯৫ লাখ ৫১ হাজার ৯৭০টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় এক হাজার ৬৫৩ জনসহ মোট ১৫ লাখ সাত হাজার ৭৮৯ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ২৪ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১৪ জন নারী। তাদের মধ্যে সবাই হাসপাতালে (সরকারিতে ১৯ জন ও বেসরকারিতে পাঁচজন) মৃত্যু হয়েছে।তারাসহ মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৩৩৭ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৩ হাজার ২২৯ জন, যার শতকরা হার ৮৫ দশমিক ০৫ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ২৮০ জন, যার শতকরা হার ১২ দশমিক ০১ শতাংশ। বাসায় ৭৭০ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৮২। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৪ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৭ হাজার ৫৬৬ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ২৬ শতাংশ এবং নয় হাজার ৭৭১ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৭৪ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী দু’জন, ত্রিশোর্ধ্ব দু’জন, চল্লিশোর্ধ্ব দু’জন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব সাতজন ও সত্তরোর্ধ্ব চারজন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, খুলনা বিভাগে তিনজন, সিলেট বিভাগে তিনজন ও  রংপুর বিভাগে একজন।

করোনাভাইরাসে বিশ্বের ২২২টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২৩ কোটি নয় লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৭ লাখ ৩৪ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন সাত কোটি ৭৬ লাখের বেশি।

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাশনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিরল প্রজাতির তিমির কঙ্কাল দুটো কক্সবাজার প্রদর্শন কেন্দ্র চায়

পরবর্তী

ইতিহাসের দোরগোড়ায় যে চলচ্চিত্র

পরবর্তী
আমার বাবা মুজিব চলচ্চিত্রের পোস্টার, দুইজন চরিত্রের ছবি ও বাংলা শিরোনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসের দোরগোড়ায় যে চলচ্চিত্র

বনজঙ্গি প্রাণীর উপস্থিতি দেখাচ্ছে একটি গাছে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে বুনোফল ও বন্যপ্রাণীর উপস্থিতি

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT