চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অক্ষয় কুমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ২০, মে ২০২০
বিনোদন
A A

চলমান মহামারী করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে চলচ্চিত্র অঙ্গনের সকল কার্যক্রম। এমনকি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা গুলোও মুক্তি পাচ্ছে না প্রেক্ষাগৃহে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে যেমন প্রেক্ষাগৃহ মালিকরা, তেমনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা ও তারকারা।

তবে বর্তমান এই করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পরেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কারণ বিভিন্ন পর্যায়ে মুক্তির অপেক্ষায় এবং বিগ বাজেটের কিছু ছবির শুটিং শুরুর কথা ছিলো। যেগুলো করোনার কারণে স্থগিত হয়ে যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা:

সূর্যবংশী
সর্বশেষ ‘হাউজফুল ৪’ সিনেমার দেখা গিয়েছেল বলিউড ‘খিলাড়ী’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমারকে। এরপর  গেল ২৪মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয়ের আরেক সিনেমা ‘সূর্যবংশী’র। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চলমান লকডাউনে স্থগিত হয়ে যায় সিনেমাটির মুক্তি। এমনকি এই মুহূর্তে ছবিটির পরবর্তী মুক্তির তারিখও ঘোষণা করেনি এর নির্মাতা।

লক্ষী বম্ব
মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের আরেক সিনেমা ‘লক্ষী বম্ব’। বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি না দিতে পারলেও সম্প্রতি ছবিটির নির্মাতা অনলাইন প্ল্যাটফ্রমে (হটস্টার) ছবিটি মুক্তি দেওয়ার সিধান্ত নিয়েছেন। ছবিটিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে।

আতরাঙ্গী রে
‘আতরাঙ্গী রে’ সিনেমার মধ্যদিয়ে প্রথমবার একসাথে জুটি বেঁধে কাজ করার কথা ছিল পরিচালক আনন্দ এল রাই এবং অক্ষয় কুমারের। প্রেম কাহিনী নির্ভর আসন্ন এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ১৫ এপ্রিল থেকে, কিন্তু করোনার কারণে তা এখনই আর সম্ভব হচ্ছে না। ছবিটিতে অক্ষয় ছাড়াও আরো দেখা যাবে দক্ষিণী তারকা ধানুশ এবং সাইফ কন্যা সারা আলি খানকে।

পৃথ্বীরাজ
গেল বছর ঘোষণা এসেছিল দ্বাদশ শতাব্দীর ভারতের রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন নিয়ে নির্মিত হবে ছবি ‘পৃথ্বীরাজ’। যেখানে অক্ষয় কুমারকে দেখা যাবে ছবিটির মুখ্যচরিত্রে। ছবিটির শুটিংয়েরও সকল কার্যক্রম চলছিল। কিন্তু মাঝ পথে করোনা এসে সব থামিয়ে দিলো। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষমেশ হয়ত সম্ভব হবেনা যশ রাজের প্রযোজনায় চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত এই ছবিটি।

Reneta

বচ্চন পান্ডে
চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পান্ডে’ ছবিটি। চলতি মাসেই এর শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ তা আর সম্ভব হচ্ছে না।

বেল বটম
অক্ষয় কুমার অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘বেল বটম’ নিয়ে ইতোমধ্যেই উচ্ছ্বসিত দর্শকরা। গুপ্তচরবৃত্তি ও পিরিয়ড ড্রামা এই ছবিটির পরিচালনা করবেন রঞ্জিত তিওয়ারি। চলতি বছরের আগস্ট মাসে ছবিটির শুটিংয়ের জন্য  বিদেশের বিভিন্ন লোকেশন ঠিক করা হলেও, তবে বর্তমান পরিস্থিতির কারণে সমস্ত পরিকল্পনা বাতিল হয়ে গেছে।

এছাড়াও একতা কাপুর পরিচালিত একটি অ্যাকশন-কমেডি ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়। যেটি তেলেগু সিনেমার হিন্দি রিমেক হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতে এখন নির্দিষ্ট ভাবে কিছুই বলা যাচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারপৃথ্বীরাজবচ্চন পান্ডেবেল বটমলক্ষী বম্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT