চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় শুটিং বন্ধ: ভুগতে হচ্ছে যাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ২২, মার্চ ২০২০
বিনোদন
A A

করোনার প্রভাবে সবকিছু বন্ধ। এমনকি বিনোদন অঙ্গনও করোনার আঘাতে স্থবির। পরিচালক, শিল্পীর সঙ্গে প্রোডাকশনে যারা শুটিংয়ের সরঞ্জাম যোগান দিতে ব্যস্ত থাকতেন, তারা এখন দিশেহারা! করোনায় তাদের কাজ বন্ধ। রোজগার নেই। তাই তাদের দিন কাটছে কষ্টে।

বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র উৎপাদক ব্যবস্থাপক সমিতির সদস্য মো. সাদেক চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বলেন, এখন শুটিং নেই। প্রোডাকশনের যারা কাজ করে অনেকেই বাড়ি চলে গেছে। যারা ঢাকায় আছে অনেকের কাছে টাকা পায়, সেগুলো আদায়ের চেষ্টা করছে।

তিনি বলেন, অনেকে পাওনা টাকা পাচ্ছে, আবার অনেকেই ফোন ধরছে না। আমি নিজেই পাঁচ জায়গায় বকেয়া পাব। এরমধ্যে একজন টাকা দিয়েছে। আমার কাছেও কিছু ‘প্রোডাকশন বয়’ টাকা পায়। আমিও যতটুকু পারছি পাওনা পরিশোধে তাদের চেষ্টা করছি। এটা নিয়েই আপাতত কেউ কেউ বাড়ি চলে যাচ্ছে। পরে পাঠিয়ে দেব জানাচ্ছি।

মো. সাদেকের সঙ্গে আলাপ করলে তিনি জানান, টেলিভিশন মিডিয়ায় প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সদস্য ৩২৫ জন এবং চলচ্চিত্র উৎপাদক ব্যবস্থাপক সমিতির সদস্য ১৫৬ জন।

সাদেক বলেন, টেলিভিশন মিডিয়ায় কাজ বেশি থাকে। সারা মাসই নাটক-টিভিসির শুটিং হয়। কিন্তু সিনেমায় কাজ কম হয়। কারণ, এখন সিনেমা হচ্ছে খুবই কম। তবে করোনার মধ্যে এখন কোথাও কোনো কাজ হচ্ছে না। প্রোডাকশনের বেশীরভাগ মানুষের দিন চলে ‘হ্যান্ড টু মাউথ’ (দিন আনা দিন খাওয়া)। শুটিং যেতেহু বন্ধ তাই কেউই ভালো নেই। এরমধ্যে যাদের আর্থিক অবস্থা বেশি খারাপ অনেকেই গ্রামে চলে গেছেন।

প্রোডাকশনে যারা কাজ করে তারা তূলনামূলক অসচ্ছল। এজন্য তাদের নিয়ে ভাবছে চলচ্চিত্রের ‘মাদার অর্জানাইজেশন’ প্রযোজক পরিবেশক সমিতি।

Reneta

সংগঠনটির সভাপতি খোরশেদ আলম খসরু চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রযোজক পরিবেশক সমিতির সঙ্গে আরও দুএকটা সংগঠন মিলে প্রোডাকশনে যারা কাজ করছে তাদের জন্য ভাবা হচ্ছে। শিগগির এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।

শুধু বাংলাদেশে নয়, একই অবস্থা বিরাজ করছে সারা পৃথিবীর সিনেমা অঙ্গনে। করোনার কারণে শুটিং বন্ধ থাকায় অর্থনৈতিক সংকটে পড়ছে হলিউড ও বলিউডের প্রোডাকশনে যারা দৈনিক বেতন কিংবা প্রজেক্ট হিসেবে কাজ করেন। তবে এরইমধ্যে সেই সব অস্বচ্ছল মানুষের জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেছে পরিচালক ও প্রযোজকরা।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসবলিউডলিড বিনোদনশুটিংহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT