চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চের মধ্যে করোনায় ইউরোপে ৭ লাখ মৃত্যুর আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আগামী মার্চ মাসের মধ্যে করোনাভাইরাসে ইউরোপে সাত লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই হিসেবে শুধু ইউরোপে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

ডব্লিউএইচও ইউরোপ শাখার পরিচালক হ্যান্স ক্লুগের বরাতে বিবিসি জানিয়েছে, ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই চিন্তিত।

সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, ইউরোপে দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজার দুইশোতে দাঁড়িয়েছে, যা গত সেপ্টেম্বর মাসে দৈনিক মৃত্যুর চেয়ে প্রায় দ্বিগুণ।

যুক্তরাজ্যসহ গোটা ইউরোপে মোট মৃত্যু এখনই ১৫ লাখ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলছে ডব্লিউএইচও। বলা হচ্ছে, ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ২৫টি দেশেই করোনা পরিস্থিতি ‘অতিমাত্রায় উদ্বেগজনক’।

ইউরোপের অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানিতে যে ভাবে করোনাভাইরাস ছড়াচ্ছে তা ঠেকাতে এখনও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নেই। যদিও অস্ট্রিয়ায় আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে, করোনা ঠেকাতে কঠোর বিধিনিষেধ মানতে নারাজ দেশগুলোর সাধারণ মানুষ। ফলে আন্দোলন-বিক্ষোভও অব্যাহত রয়েছে ইউরোপের কয়েকটি দেশে। ঘটেছে সহিংসতার ঘটনাও। আটকও হয়েছেন বেশ কয়েকজন।

এর আগে ডব্লিউএইচওর ইউরোপ প্রধান হ্যান্স ক্লুগ এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগামী ফেব্রুয়ারি নাগাদ ইউরোপে ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

Reneta

এ পরিস্থিতির জন্য তিনি অপর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহকে দায়ী করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপডব্লিউএইচওমার্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT