চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

সোহেল তালুকদারসোহেল তালুকদার
২:৪৪ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
করোনা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৬৫) অ্যাডভোকেট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ভোরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তার পরিবার জানায়, ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হালিম অ্যাডভোকেট গত ৩ জুলাই সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে নমুনা পরীক্ষায় তার স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. নার্গিস আক্তার করোনামুক্ত হন।

দুজনেই প্রথম ধাপে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। বর্তমানে নার্গিস আক্তার সুস্থ আছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট উপজেলা পরিষদের একটানা দুইবারের চেয়ারম্যান। দীর্ঘ দিন তিনি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সাবেক জেলা বার সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেটের স্বজন পুলিশের এডিশনাল আইজিপি খন্দকার গোলাম ফারুক জানান, করোনায় আক্রান্ত হয়ে তিনি শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তার হার্টের সমস্যা ছিল।

Reneta

শুক্রবার বাদ আছর ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে বাদ মাগরিব তার গ্রামের বাড়ি উপজেলার সাফলকুড়ায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসটাঙ্গাইলভূঞাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মে ১৯, ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে এখনো মিলছে না রুপালি ইলিশ

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

মে ১৯, ২০২৬

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT