চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ব্যবহ্নত আলোচিত ওষুধ টোসিলিজুম্যাব নিয়ে এল ইনসেপ্টা

জাহিদ রহমানজাহিদ রহমান
৫:৩৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
স্বাস্থ্য
A A

বিশ্বজুড়ে বহুল আলোচিত ওষুধ টোসিলিজুম্যাব দেশের বাজারে নিয়ে এসেছে ইনসেপ্টা। বর্তমানে বেশ কিছু ওষুধ করোনাভাইরাস এবং করোনাভাইরাস থেকে সৃষ্ট বিভিন্ন উপসর্গের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এসকল ওষুধগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টোসিলিজুম্যাব।

সম্প্রতি ওষুধ প্রশাসনের অনুমোদনে পেয়ে বাংলাদেশে এই ওষুধটি বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর ইনসেপ্টার উৎপাদিত ইনজেকশনের নাম টোলোসা। টোলোসা অভ্যন্তরীণ বাজারের সম্পূর্ণ চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে।

টোসিলিজুম্যাব একটি মনোক্লোনাল এন্টিবডি যা কিনা হসপিটালের আইসিইউতে ভর্তি করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। কোন কোন রোগীর ক্ষেত্রে করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করে। রোগীর শরীরে মাত্রাতিরিক্ত প্রদাহের সৃষ্টি হয় যা সাইটোকাইন স্টর্ম নামে পরিচিত। এটি ফুসফুসের মারাত্মক ক্ষতিসাধন করে, যাতে রোগীর মৃত্যুর ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।

টোসিলিজুম্যাব মূলত সাইটোকাইন স্টর্ম নিয়ন্ত্রণ করে রোগীদের মৃত্যুর ঝুঁকি কমায়। ওষুধটি ইতিমধ্যে ইউএস-এফডিএ এবং ডব্লিউএইচও কর্তৃক করোনা ভাইরাসের চিকিৎসার জরুরী অনুমোদন পেয়েছে। বিশ্বব্যাপী একটি মাত্র বহুজাতিক কোম্পানী এই ওষুধটি বাজারজাত করে আসছে। বহুজাতিক কোম্পানীর ওষুধের যোগান চাহিদার তুলনায় অপ্রতুল। বাংলাদেশে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড-ই সর্বপ্রথম টোসিলিজুম্যাব এর বায়োসিমিলার ভার্সন বাজারজাত করেছে।

সারাবিশ্বে করোনাভাইরাসের কারণে প্রাণহানি ঘটেছে লাখ লাখ মানুষের। বাদ যায়নি ভারত, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনসেপ্টাকরোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT