আন্তর্জাতিক

করোনায় বিশ্বজুড়ে শনাক্ত ও মৃত্যু কিছুটা বেড়েছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন মানুষজন জনসমাগমে মুখে মাস্ক পরা অবস্থায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে ১৬ লাখ ৪ হাজার ৮৭৮ জন। এসময়ে মৃত্যু হয়েছে প্রায় ৬ হাজার ৪৩৩ জনের।

গতকাল (সোমবার) বিগত দুই মাসের মধ্যে করোনাভাইরাসের সর্বনিম্ন সংক্রমণ ও এক মাসের মধ্যে সর্বনিম্ন মৃৃত্যুর রেকর্ড করা হয়েছিল। আজ শনাক্ত ও মৃত্যু তুলনামূলকভাবে কিছুটা বেশি।

ওয়ার্ল্ডোমিটার এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর ১৩ লাখের অধিক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হবার তথ্য দিয়েছিল। পরের দিন এ সংখ্যা বেড়ে ১৬ লাখে দাঁড়ালে গত দুইমাসের মধ্যে সোমবার সর্বনিম্ন সংক্রমণ তথা ১৩ লাখ ২৬ হাজার ৮৩৬ জনের (সকাল ৯টা পর্যন্ত) আক্রান্ত হবার পরিসংখ্যান দিয়েছিল ওয়ার্ল্ডোমিটার।

এ বছরের জানুয়ারির ২ তারিখে মৃত্যু তিন হাজারে দাঁড়িয়েছিল। পরে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকলে আজ আবার আগের দিনের তুলনায় মৃত্যু অনেকাংশে কমেছে। রোববার ৭ হাজার ৭১৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল। সোমবার করোনা ভাইরাসে ৫ হাজার ৪৪৯ জনের মৃত্যু পরিসংখ্যান দেয় ওয়ার্ল্ডোমিটার। আজ আবার মৃত্যু বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, রোববার সকাল ৯ টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৪২৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৪৪ হাজার ৯৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৩ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৪৯৭ জন।

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ রাশিয়ায় ও মৃত্যুর ঘটনা বেশি যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩৪ জন। রাশিয়াতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৪৯ জন।

মৃত্যু বিবেচনায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রাশিয়া ও মেক্সিকো। শেষ ২৪ ঘন্টায় রাশিয়াতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০৬ জন মারা গেছেন। মেক্সিকোতে মারা গেছেন ৫৭৯ জন।

সংক্রমণ বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২১৬ জন। নতুন করে করোনায় মারা গেছেন ৪৭ জন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, ব্রাজিল ও ফ্রান্সে শেষ ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখের নিচে রয়েছে।

বিষয়:করোনা সংক্রমণ করোনাভাইরাস বিশ্বে করোনা পরিস্থিতি মেক্সিকো যুক্তরাষ্ট্র রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…