চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় বলিউডে ছন্দপতন: প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা কতো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

মহামারী করোনার কারণে সবকিছুতেই ছন্দপতন। ব্যতিক্রম নয় চলচ্চিত্র অঙ্গনও। গত বছর ছিলো বলিউডের ইতিহাসে সবচেয়ে রমরমা একটি বছর, অথচ চলতি বছরে ব্যাপক ক্ষতির মুখে বিশ্বের দ্বিতীয় বৃহৎ এই সিনেমা ইন্ডাস্ট্রি।

বছরটির জানুয়ারি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত প্রেক্ষাগৃহগুলো খোলা থাকলেও করোনার প্রকোপ শুরু হওয়ায় পরবর্তী বেশ কয়েক মাস বন্ধ থাকে ভারতের সব প্রেক্ষাগৃহ। ফলে মুক্তির অপেক্ষায় থাকা বেশকিছু বলিউড সিনেমা মুক্তি আটকে যায়। এরমধ্যে প্রেক্ষাগৃহের জন্য নির্ধারিত কিছু সিনেমা ওটিটি প্লাটফর্মে মুক্তি দিলেও বেশির ভাগ প্রযোজক অপেক্ষায় আছেন সিনেমা হলে স্বাভাবিক অবস্থা ফিরে আসার, এমনকি নতুন করে সিনেমা হল চালু হলেও এই মুহূর্তে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দিতে আগ্রহী নন কেই।

ফলে বলিউডেও এবছর প্রেক্ষাগৃহে সিনেমা সিনেমা মুক্তির সংখ্যা হাতে গোনা। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ভারতের প্রেক্ষাগৃহগুলোতে বলিউডের কোন কোন সিনেমা মুক্তি পেয়েছিল, সেই হিসেবে থাকলো এখানে:

আংরেজি মিডিয়াম
মরণব্যাধী ক্যানসারকে হার মানিয়ে চলতি বছরের এপ্রিলে চির বিদায় নিয়েছেন বলিউডের তুখোড় অভিনেতা ইরফান খান। কিন্তু মৃত্যুর আগে দর্শকদের ঠিকই উপহার দিয়ে গেছেন নিজের অভিনীত ‘আংরেজি মিডিয়াম’ সিনেমাটি। যেখানে ইরফান খান ছাড়াও আরো অভিনয় করেছেন রাধিকা মদন, কারিনা কাপুর, দীপক দোব্রিয়াল। হোমি আদাজানিয়া পরিচালিত ‘আংরেজি মিডিয়াম’ ছবিটি মুক্তি পেয়েছিল গেল মার্চ মাসের মাঝামাঝি সময়ে। তবে করোনার কারণে প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাওয়ায় ছবিটি বেশি দিন চলেনি। কিন্তু দর্শক ও সিনেমা বিশ্লেষকদের কাছে সিনেমাটি ব্যাপক প্রসংশিত হয়েছে।

বাঘি থ্রি
টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় সিনেমা ‘বাঘি থ্রি’ মুক্তি পেয়েছিল চলতি বছরের ৬ মার্চ। আহমেদ খান পরিচালিত যে ছবিটির প্রথম কিস্তির মত তৃতীয় কিস্তিতেও দেখা মিলেছে টাইগার ও শ্রদ্ধা জুটির। এছাড়াও অ্যাকশনে ভরপুর এই ছবিটিতে আরও অভিনয় করেছিলেন রিতেশ দেশমুখ ও অঙ্কিতা লোখান্ডে।

‘ভূত: দ্য হন্টেড শিপ’
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভৌতিক কাহিনী নির্ভর সিনেমা ‘ভূত: দ্য হন্টেড শিপ’ মুক্তি পেয়েছিল ভারতের প্রেক্ষাগৃহগুলোতে। যেখানে অভিনয় করেছিলেন ভিকি কৌশল ও ভূমি পেড়নেকর। ছবিটি পরিচালনা করেছিলেন ভানু প্রতাপ সিং।

ছপাক
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের প্রথম সিনেমা ছিল মেঘনা গুলজার পরিচালিত ও দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা ‘ছপাক’। যেখানে একজন অ্যাসিড দগ্ধ তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। এছাড়াও ছবিটিতে কেন্দ্রীয় পুরুষ চরিত্রে দেখা গিয়েছিল বিক্রান্ত ম্যাসিকে।

ইন্দু কি জাওয়ানি
কিয়ারা আদভানি অভিনীত ‘ইন্দু কি জাওয়ানি’ ছবিটিও মুক্তি পেয়েছিল চলতি বছর করোনা পরিস্থিতি শুরুর আগে। তবে লকডাউন পরবর্তী সময়ে যখন প্রেক্ষাগৃহ খুলে দেওয়া হয়, তখন ছবিটি পুনরায় প্রেক্ষাগৃহে স্ক্রিনিং হয়।

জাওয়ানি জানেমান
নিতিন কক্কর পরিচালিত এবং সাইফ আলি খান অভিনীত ‘জাওয়ানি জানেমান’ ছবিটি মুক্তি পেয়েছিল চলতি বছরের ২০ জানুয়ায়িতে।

Reneta

কামিয়াব
সঞ্জয় মিশ্রা এবং দীপক ডব্রিয়াল অভিনীত ‘কামিয়াব’ ছবিটি মুক্তি পেয়েছিল চলতি বছরের ৬ মার্চ। যা পরিচালনা করেছিলেন হার্দিক মেহতা।

লাভ আজ কাল
ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজ কাল’ ছবিটি মুক্তি পেয়েছিল চলতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে। ছবিটিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, সারা আলি খান সহ আরো অনেকেই।

মালাং
মোহিত সুরি পরিচালিত এ বছরের অন্যতম হিট সিনেমা হলো ‘মালাং’। যেটি এতটা হিট হতে পারে বলে ধারণাও ছিল না এর পরিচালক কিংবা অভিনেতা-অভিনেত্রীদের। অ্যাকশন থ্রিলার ভিত্তিক এই ছবিটিতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, অনিল কাপুর, দিশা পাটানি, কুনাল খেমু সহ আরও অনেকে।

পাঙ্গা
চলতি বছরের ২৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঙ্গা’ ছবিটি। অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত যেই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। এছাড়াও আরো অভিনয় করেছেন জেসি গিল, রিচা চাড্ডা ও নীনা গুপ্তা।

শিকারা
বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘শিকারা’ ছবিটি মুক্তি পেয়েছিলো চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদিল খান ও সাদিয়া খতিব।

শুভ মঙ্গল জাদা সাবধান
হিতেশ কেওয়্যালা পরিচালিত ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ সিনেমাটি মুক্তি পেয়েছিল এ বছরের ২১ ফেব্রুয়ারিতে। যেখানে একজন সমকামীর চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা এবং জিতেন্দ্র কুমার।

স্ট্রিট ড্যান্সার থ্রিডি
রেমো ডিসুজা পরিচালিত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবিটি মুক্তি পেয়েছিল এ বছরের ২৪ জানুয়ারি। ছবিটিতে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, প্রভু দেবা, নোরা ফাতেহি, অপর্ষশক্তি খুরানা, মুরালি শর্মা, রাঘব জুয়াল, ধর্মেশ ইয়েল্যান্ড, পুনিত পাঠক সহ আরো অনেকে।

সুরাজ পে মঙ্গল ভাড়ি
অভিষেক শর্মা পরিচালিত ‘সুরাজ পে মঙ্গল ভাড়ি’ ছবিটিও চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল। যেটি লকডাউন পরবর্তী সময়েও ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে পুনরায় স্ক্রিনিং হয়।

তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র
চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সর্বাধিক আয়কৃত সিনেমার তালিকায় প্রথমেই রয়েছে অজয় দেবগণ অভিনীত ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিটি। পিড়িয়ডিক ড্রামা ভিত্তিক এই ছবিটিতে আরো অভিনয় করেছেন কাজল এবং সাইফ আলি খান। ছবিটি পরিচালনা করেছেন ওম রাউত।

থাপ্পড়
অনুভব সিনহা পরিচালিত ‘থাপ্পড়’ ছবিটিও বেশ প্রসংশিত হয়েছিল। যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছিলেন তাপসী পান্নু। এছাড়াও আরও ছিলেন দিয়া মির্জা, পাভেল গুলতি, মায়া সরও, রত্না পাঠক শাহ, গীতিকা বিদ্যা ওলিয়ান, কুমুদ মিশ্র, তানভী আজমী প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: আংরেজি মিডিয়াম’ইরফান খানকিয়ারা আদভানিছপাকদীপিকাপ্রেক্ষাগৃহফিরে দেখা ২০২০বছর শেষেবলিউডবাঘি-থ্রিমাধুরীলিড বিনোদনশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT