চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় পোশাক শ্রমিকদের টিকে থাকার করুণ সংগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাস মহামারীতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদেরকে টিকে থাকতে সংগ্রাম করতে হচ্ছে উল্লেখ করে ট্রেড ইউনিয়নের নেতারা বলেছেন, সংকটময় এই সময়ে তাদের সহায়তায় সরকারকে উদ্যোগ নিতে হবে।

নেতাদের অভিযোগ, দেশের প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও শ্রমিকদের জীবনে উন্নয়নের হার নিম্নমুখী।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর এফএনভি প্রকল্পের আওতায় “কোভিড-১৯: তৈরি পোশাক শিল্পে শোভন কাজের পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে কোভিড-১৯ মহামারির কারণে তৈরি পোশাক শিল্পের শোভন কাজের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলস-এর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসাইন।

সংগঠনটির ভাইস চেয়ারম্যান ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের ঢাকা-মিরপুর ক্লাস্টার কমিটির সমন্বয়কারী আমিরুল হক আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বিলস-এর উপদেষ্টা পরিষদ সদস্য ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল।

Reneta

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে ৮ নং লক্ষ্য সবার জন্য শোভন কাজ নিশ্চিত করা। আর সেই লক্ষ্য অর্জনে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্র উন্নয়নে বাংলাদেশ সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। কিন্তু প্রতি বছর প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নের হার নিম্নমুখী। তার অন্যতম প্রধান কারণ হল আমাদের জাতীয় উন্নয়নের সাথে পোশাক শ্রমিকদের মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

এতে আরো বলা হয়, করোনার ভয়াবহ সংকটের সময় তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকদের জীবনযাত্রার শোচনীয়তা আরো প্রকটভাবে আমাদের সামনে আসে। লকডাউন চলাকালীন পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি না পাওয়া, সরকার ঘোষিত প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা, কারখানা খোলা ও বন্ধ রাখার বিষয়ে বিভ্রান্তিকর সিদ্ধান্তের কারণে এই শিল্পের শ্রমিকরা সীমাহীন দুর্ভোগের শিকার হয়।

এছাড়া আবাসস্থল সংকট, বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই, লে অফ ঘোষণা ও এই প্রাদুর্ভাবের সময় সামাজিক দুরত্বকে তুচ্ছ করে শ্রমঘন এলাকাগুলোতে বেতন আদায়ের জন্য শ্রমিকদের বিক্ষোভ, সবকিছু মিলিয়ে এই মহামারীর সময়েও শ্রমিকদেরকে টিকে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, বকেয়া বেতন-বোনাস, শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও কারখানা বন্ধের ইস্যুতে তৈরি পোশাক শিল্পে আন্দোলনের ঘটনা সব থেকে বেশি ঘটে, করোনাকালীন সময়েও এর ব্যতিক্রম ঘটেনি। বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা, শ্রমিক ছাঁটাই, বিনা নোটিসে কারখানা বন্ধ/ লে-অফসহ অন্যান্য ইস্যুতে সামাজিক দূরত্বকে তুচ্ছ করে ২০২০ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিদিনই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে।

কোভিড-১৯ এর কারণে লাখ লাখ শ্রমজীবী মানুষের নতুনভাবে দারিদ্র্যসীমার নীচে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিককে দরিদ্র্য হিসেবে বিবেচনা না করায় সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও সুরক্ষা প্যাকেজ থেকে তারা বঞ্চিত।

এ পরিস্থিতিতে সামনের দিনগুলোতে শ্রমজীবী মানুষ আরও গভীরভাবে অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার, শ্রমিক ও সংশ্লিষ্ট অংশীজনসহ সকলকে একসাথে নিয়ে চলমান সংকট মোকাবেলা করতে হবে বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

বক্তব্যে আরও বলা হয়, বর্তমান সময়ের এই কোভিড-১৯ পরিস্থিতিতে নানা বিপর্যয়ের মধ্যে বেড়েছে শ্রমিক ছাঁটাইয়ের হার। ৮৭টি কারখানায় শ্রমিক ছাঁটাই হয়েছে সাড়ে ২৬ হাজার এবং আইন না মেনে ছাঁটাইয়ের ঘটনাও ঘটছে। শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা ও ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছেন না। করোনা সংকটে এই খাতে বেকার হয়েছে প্রায় ৩ লাখ ২৪ হাজার ৬৮৪ জন শ্রমিক এবং বন্ধ ও লেঅফ হয়েছে প্রায় ১ হাজার ৯১৫টি কারখানা।

এছাড়া দিন দিন সারা বিশ্ব প্রযুক্তি নির্ভর হয়ে পড়ার কারণে নিশ্চিতভাবে পোশাক খাতেও বাড়বে উন্নত প্রযুক্তির ব্যবহার। আর এতে করে এ খাতে কর্মরত ৬০ শতাংশ শ্রমিকের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রেড ইউনিয়নের নেতারা বলেন, গণমাধ্যমে শ্রমিক ছাঁটাইয়ের যে সংবাদ আসে প্রকৃত পক্ষে শ্রমিক ছাঁটাইয়ের সংখ্যা তার চেয়ে অনেক বেশি।

যেসব কারখানায় ট্রেড ইউনিয়ন রয়েছে সেসব কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে অভিযোগ করে তারা বলেন, কারখানা বন্ধ হচ্ছে, লে অফ হচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে সেসব বিষয়ে সরকারের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। কিন্তু শ্রমিকদের সংগঠিত হওয়া থেকে শুরু করে ট্রেড ইউনিয়ন নিবন্ধন সবই বন্ধ রাখা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করে কাজ করানোর কথা থাকলেও অধিকাংশ কারখানায় তা মানা হচ্ছে না।

শ্রমিক নেতারা বলেন, কোভিড-১৯ সময়ে কারখানায় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শ্রমিকেরা নিরাপত্তা ঝুঁকি, চাকরির ঝুঁকি ও কাজ করেও সময়মত মজুরি না পাওয়ার ঝুঁকিতে রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি সাধারণ সম্পাদক চায়না রহমান, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল টঙ্গী-গাজীপুর ক্লাস্টার কমিটির সমন্বয়কারী সালাউদ্দিন স্বপন, বাংলাদেশ ফেডারেশন অব ওয়ার্কার্স সলিডারিটির সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল এবং বিলস-এর পরিচালক নাজমা ইয়াসমীন ও তৈরি পোশাক শিল্পের ট্রেড ইউনিয়নের নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসতৈরি পোশাক শিল্পপোশাক শ্রমিকপ্রবৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT