চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় নতুন করে গরিব হওয়াদের বিষয়ে পদক্ষেপ কী?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২১ অপরাহ্ণ ১২, জুন ২০২১
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস বিশ্বব্যাপী প্রতিদিনই দুঃসংবাদ নিয়ে আসছে। বাংলাদেশ গতবছর অর্থনৈতিক মন্দা ভালোভাবে সামাল দিলেও এবার নতুন ধাক্কার কথা সামনে এসেছে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, করোনাকালে আয় রোজগার হারিয়ে দারিদ্রসীমার নিচে চলে গেছেন দেশের অন্তত: দুই কোটি ৪৩ লাখ মানুষ। গরিব মানুষের তালিকায় নতুন যুক্ত হয়েছেন প্রায় এক কোটি ৬০ লাখ।

গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, করোনা মহামারিতে এক বছরে কর্মহীন হয়েছে এক কোটি দশ লাখ মানুষ। যাদের মধ্যে অপ্রাতিষ্ঠানিক খাত, শিল্পকারখানা ও অবকাঠামো উন্নয়ন খাতের শ্রমিক ও খুচরা ব্যবসায়ী রয়েছে। এ সময়ে দারিদ্রসীমার নিচে বাস করা মানুষ ২০ শতাংশ থেকে বেড়ে ৩৩ শতাংশ হয়েছে।

এই ধাক্কা সামাল দিতে সরকার যে চেষ্টা করেনি বা করছে না তা নয়। এজন্য নগদ অর্থ ও খাদ্য সহায়তাসহ বেশকিছু প্রণোদনা প্যাকেজ চালু করেছে সরকার। তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এমন অবস্থায় সরকারকে কর্মসংস্থান সৃষ্টিসহ ঋণ সুবিধা দিয়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির পরামর্শ দিয়েছেন উন্নয়ন বিশেষজ্ঞরা। আমরা এ পরামর্শকে সমর্থন করছি।

অন্যদিকে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এছাড়া ২০২৫ সালের মধ্যে দারিদ্রসীমার নীচে বাস করা জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার। এজন্য প্রয়োজন ধনী দরিদ্রের সঠিক তালিকা প্রনয়ণ।

আমরা মনে করি, কোভিডকালে দারিদ্রসীমার নিচে চলে যাওয়া বিশাল এই জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে বেশকিছু চ্যালেঞ্জও রয়েছে। তবে সরকার আন্তরিকভাবে চাইলে এবং দুর্নীতি রোধ করা গেলে দারিদ্রসীমার নিচে চলে যাওয়া এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তেমন কঠিন কিছু নয়। এজন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT