বিনোদন

করোনায় আক্রান্ত হিউ জ্যাকম্যান

হিউ জ্যাকম্যানের ছবি, তিনি একটি সিনেমার চরিত্রে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিউ জ্যাকম্যানের একটি ছবি যেখানে তিনি একটি সিনেমার চরিত্রে অভিনয় করছেন, তার শরীরের পেশী দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা হিউ জ্যাকম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে নিজেই খবরটি জানিয়েছেন অভিনেতা।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও বার্তায় হিউ জ্যাকম্যান বলেছেন, ‘আপনাদের জানাতে চাই যে আমি কোভিড পজেটিভ। আমার ঠাণ্ডা লেগেছে- গলায় অস্বস্তি আছে আর নাক দিয়ে পানি পড়ছে। তবে আমি ভালো আছি। সব কিছুই করতে পারছি। আশা করছি আমি দ্রুত সুস্থ হয়ে স্টেজে ফিরবো।’

নতুন বছরের শুরুতে হিউ জ্যাকম্যানের বেশ কয়েকটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল। অভিনেতা করোনায় আক্রান্ত হওয়ায় সব শো বাতিল করে দেয়া হয়েছে। যারা অগ্রিম টিকেট কিনে রেখেছিলেন তাদের অর্থ ফেরত দিয়ে দেয়া হয়েছে।

‘এক্স-মেন’-এর ‘উলভারিন’ খ্যাত হিউ জ্যাকম্যান কাজ করেছেন লে মিজেরাবল, প্রিজনার্স, দ্য প্রেস্টিজ, দ্য গ্রেটেস্ট শোম্যান সহ একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। সামনে ‘দ্য ফাদার’ এর সিক্যুয়েল ‘দ্য সন’-এ দেখা যাবে অভিনেতা হিউ জ্যাকম্যানকে। হলিউড রিপোর্টার

 

View this post on Instagram

 

A post shared by Hugh Jackman (@thehughjackman)

বিষয়:হিউ জ্যাকম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…