বিনোদন

করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়

করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছবি, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছবি, তিনি একজন প্রবীণ বাংলা অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

আশঙ্কাই সত্যি হলো! করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। 

ক’দিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই গায়িকা। বুধবার রাত থেকে পরিস্থিতির অবনতি হয়, জ্বর বাড়ছিল। ছিল শ্বাসকষ্টও। বুধবারই করোনা পরীক্ষা করা হয়েছিল, সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশেই সন্ধ্যা মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনা নিশ্চিত হওয়ার পর চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলো হাসপাতালে।

এদিন বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান মমতা। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সন্ধ্যাদি খুব অসুস্থ। মেয়ে এবং জামাই সকালে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। উডবার্নে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড তৈরি হয়। তাদের পর্যবেক্ষণেই চিকিৎসা চলছিল।’

তিনি বলেন, সন্ধ্যাদির হৃদযন্ত্রের একটি সমস্যা রয়েছে। ইতিমধ্যে অ্যাপোলের সঙ্গে কথা বলেছি আমি। ওখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ উনি কোভিড পজিটিভ। তার উপর হৃদযন্ত্রের ধাক্কা তো রয়েছে। -হিন্দুস্তান টাইমস

বিষয়:কোভিড মমতা ব্যানার্জী সন্ধ্যা সন্ধ্যা মুখোপাধ্যায় হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…