চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করোনায় আক্রান্ত’ মিঠুন বললেন অন্য কথা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২১
বিনোদন
A A

করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যদস্তু ভারত। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন কয়েক লাখ মানুষ। বাদ যাচ্ছেন না তারকারাও। এবার করোনা আক্রান্ত হলেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এই মুহূর্তে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেই হিন্দুস্তান টাইমস সহ ভারতের শীর্ষস্থানীয় বেশকিছু সংবাদ মাধ্যমের খবর।

তবে মিঠুনের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘মিঠুনের করোনা আক্রান্ত খবরটি গুজব। মিঠুন বলছেন, ‘তার করোনা হয়নি, তিনি সুস্থ আছেন।’

পরে জানা যায়, মিঠুন চক্রবর্তী নয়, করোনায় আক্রান্ত হয়েছেন   অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী, অভিনেত্রী মিঠু চক্রবর্তী। আসলে মিঠুর নামের সঙ্গে মিঠুনের নামের মিল থাকায় ও দুজনের পদবি এক হওয়ায় অনেকেই ভেবেছিলেন করোনা আক্রান্ত মিঠুন।

গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের প্রচারে বিজেপির হয়ে জোরদার প্রচার শুরু করেছিলেন মিঠুন। পশ্চিমবঙ্গ জুড়ে ছুটে বেড়িয়েছেন তিনি। সব ধরনের নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়েছেন সিনেমার ফাটাকেষ্ট।

আর প্রতিটি সভাতেই তাকে একঝলক দেখার জন্য বাঁধ ভেঙে রাস্তায় নেমেছিল মানুষের দল। এমনকি দিনকয়েক আগে মিঠুনের দক্ষিণ দিনাজপুরের সভায় অতিরিক্ত জনসমাগমের কারণে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন।

Reneta

ভিড়ে ঠাসা সেই প্রতিটি জনসভায় কখনও মঞ্চের ওপর থেকে কখনও বা প্রচার গাড়িতে বসে গরম গরম ‘হিট সংলাপ’ আওড়ানো সহ বক্তৃতার কাজ সেরেছেন মহাগুরু। তাকে ঘিরে ভক্তদের উছ্বাস,সেলফি তোলার আব্দার কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তর ছোঁয়া এই ‘সুপারস্টার’।

তাই অনেকে ধারণা করেছিলেন, সম্ভবত তারই পরিণতির ফলে করোনা আক্রান্ত মিঠুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাবিজেপিমিঠুনমিঠুন চক্রবর্তীরাজনীতিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ২৪ বিলিয়ন ডলার

জুলাই ১০, ২০২৬

কোটা আন্দোলন যে সরকার পতনে রূপ নেবে, তা কল্পনাই করেননি অনেক শিক্ষার্থী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

জুলাই ১০, ২০২৬

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT