চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত প্রণব মুখার্জি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
pronob mukherji

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বিষয়টি তিনি নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, ‘অন্য আরেকটি কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে পরীক্ষা করে আজ দেখা যায়, আমি কোভিড পজিটিভ। আমি অনুরোধ করব, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন শেষ এক সপ্তাহে তারা যেন নিজেদের পরীক্ষা করান এবং নিজ থেকেই আইসোলেশনে থাকেন।’‌

সাবেক রাষ্ট্রপতির করোনায় আক্রান্তের খবরে অনেকে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে লিখেছেন, “নিজের যত্ন নিন। আপনার দ্রুত আরোগ্য ও সুস্থ শরীরের প্রার্থনা করছি।”

দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রধান অজয় মাকেন লিখেছেন, “আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।

দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল লিখেছেন, “আমি আশাবাদী উনি দ্রুত এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন।” কর্নাটক কংগ্রেসের পরিচিত মুখ ডিকে শিবকুমার লিখেছেন, “প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্যের প্রার্থনা করি।”

ভারতে অব্যাহত করোনা ভাইরাসের দাপট। এপর্যন্ত ওই মারণ রোগের কবলে পড়েছেন দেশের ২২ লাখেরও বেশি মানুষ।

ইতিমধ্যেই মোট ৪৪,৩৮৬ জনের প্রাণ কেড়েছে করোনা। তবে আশার কথা এটাই যে, এদেশে কোভিড-১৯ থেকে সুস্থতার হার এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৯% শতাংশে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২,০০০ এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ১৫.৩ লাখের বেশি কোভিড রোগী সুস্থ জীবনে ফিরে গেছেন। সোমবার সকালে করোনা থেকে পুনরুদ্ধারের হার ৬৯.৩৩ শতাংশ।

এই নিয়ে টানা চতুর্থ দিন ভারত ৬০,০০০ এরও বেশি মানুষের শরীরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ালো। দেশটিতে ১০ লাখ করোনা আক্রান্ত থেকে ২০ লাখে পৌঁছতে মাত্র ৩ সপ্তাহ সময় নেয় কোভিড-১৯।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসপ্রণব মুখার্জি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ৬০ হাজার ৫০৭, মৃত ৩৪৩৮

পরবর্তী

জামিন পেলেন সিফাত

পরবর্তী

জামিন পেলেন সিফাত

এফডিসিতে শেষ শ্রদ্ধা, বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত আলাউদ্দিন আলী

সর্বশেষ

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT