চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত কনিকাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
বিনোদন
A A

প্রায় ১০ দিন হতে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর। এই ১০দিনে এখন পর্যন্ত চারবারের মত তার করোনা টেস্ট করা হয়েছে।  প্রতিবারের পরীক্ষায় তার ‘কোভিড ১৯’-এর রেজাল্ট পজিটিভ এসেছে! ফলে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কনিকা নিজে এবং তার পরিবার।

তারা ধারণা করছেন ভারতের হাসপাতালে কনিকার যথাযথ চিকিৎসা হচ্ছে না। এ বিষয়ে কনিকার পরিবারের পক্ষ হতে একজন জানিয়েছেন, আমরা এখন রিপোর্টটি নিয়ে খুব চিন্তিত। এখানকার চিকিৎসায় কনিকার কোন শারীরিক উন্নতি লক্ষ্য করছি না। এদিকে ভারতে লকডাউনের কারণে অন্য কোথাও নিয়েও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।

গত ৯ মার্চ যুক্তরাজ্য থেকে ভারতে ফেরেন কনিকা। সেখান থেকে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যাননি তুমুল জনপ্রিয় এই শিল্পী। এমনকি গোপন করেন যুক্তরাজ্য সফরের বিষয়টিও। কিন্তু শেষমেশ আর রক্ষা পাননি কনিকা। যুক্তরাজ্য থেকে ফেরার ৫দিন পর থেকেই তার সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এরপর ডাক্তারের পরামর্শ মতো করোনাভাইরাস পরীক্ষা করালে ফল পজিটিভ আসে।

গানের জগতে দশক সেরা শিল্পী কনিকা কাপুরের আগমন ২০১২ সালে। তার প্রথম গান জুগনি জি। যা ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে নেয়। ২০১৪ সালে তিনি ‘রাগিনি এমএমএস ২’ চলচ্চিত্রের ‘বেবি ডল’ গানের মাধ্যমে বলিউডে কষ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। যা প্রকাশের পর রাতারাতি সব শ্রেণির শ্রোতা দর্শকদের মধ্যে তাকে পরিচিত করে তুলে। গানটি টপচার্টের শীর্ষস্থান দখল করে নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনিকা কাপুরকরোনা ভাইরাসবলিউডবেবি ডল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT