ক্রিকেট

করোনায় আক্রান্ত আকরাম খান

আকরাম খান করোনায় আক্রান্ত, মিডিয়া সম্মেলনে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

আকরাম খান করোনায় আক্রান্ত হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। নিজ বাসাতেই আইসোলেশনে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি আকরাম খান চ্যানেল আই অনলাইনকে নিজেই নিশ্চিত করেছেন। কিছু উপসর্গ অনুভবের পর পরীক্ষা করান তিনি। গলা ব্যথা ও ঠান্ডা আছে ৫২ বছর বয়সী সাবেক এ ক্রিকেটারের।

করোনার সংক্রমণ বাড়ায় কদিন আগে স্থগিত করে দেওয়া হয় জাতীয় ক্রিকেট লিগ। দুই রাউন্ড খেলা হলেও বেশ কজন ক্রিকেটার-কর্মকর্তা আক্রান্ত হওয়ায় এই ব্যবস্থা নেয় বিসিবি। গত সপ্তাহে আক্রান্ত হয়েছেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা।

বিষয়:আকরাম খান করোনাভাইরায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…