বিনোদন

করোনায় আক্রান্ত অভিনেতা ইদ্রিস এলবা

ভেদাভেদ ভুলে সবাই এক হওয়ার সময় এখন: করোনায় আক্রান্ত হলিউড অভিনেতা ইদ্রিস

করোনায় আক্রান্ত অভিনেতা ইদ্রিস এলবা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। সোমবার সকালে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে বিষয়টি জানতে পেরেছেন ৪৭ বছর বয়সী এই অভিনেতা।

সোমবার টুইটারে এলবা জানিয়েছেন, একজন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আশায় শুক্রবার থেকেই আইসোলেশনে ছিলেন তিনি। করোনাভাইরাস পরীক্ষা করা হলে সোমবার রিপোর্ট পজিটিভ আসে। এলবা সবাইকে হাত ধোয়ার ব্যাপারে সচেতন হতে বলেছেন এবং বাড়িতে থাকতে উৎসাহিত করেছেন।

এলবা আরও বলেছেন, এখন ভেদাভেদ ভুলে যাওয়ার সময়। সবার এক হওয়ার সময় এসেছে। একে অপরের কথা ভাবার সময় এসেছে। অসংখ্য মানুষের জীবনে প্রভাব পড়েছে করোনার।

তিনি জানান, এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো আছে। সবাইকে ইতিবাচক চিন্তা করতে এবং আতঙ্কিত না হয়ে সাবধান থাকতে বলেছেন তিনি।

‘গেম অফ থ্রোনস’-এর ক্রিস্টোফার হিভজুও করোনা আক্রান্ত। তিনি ও তাঁর পরিবার নরওয়েতে সেলফ কোয়ারেন্টিনে আছেন। এর আগে আক্রান্ত হয়েছিলেন হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী। তারা কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে হোম আইসোলেশনে আছেন।

বিষয়:ইদ্রিস এলবা করোনাভাইরাস ক্রিস্টোফার হিভজু টম হ্যাঙ্কস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…