চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় অনুদান পাচ্ছেন সিনেমা হলের কর্মচারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২০
বিনোদন
A A

অবশেষে করোনার কারণে সরকারি অনুদানের নিশ্চয়তা পেয়েছেন প্রদর্শক সমিতির অন্তর্ভুক্ত সিনেমা হলে কর্মরত কর্মচারীরা।

ধাপে ধাপে সিনেমা হলগুলোর কর্মচারীদের দেয়া হবে এই অনুদান। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন প্রদর্শক সমিতির উপদেষ্টা মিঁয়া আলাউদ্দিন।

করোনাভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে সারা দেশজুড়ে চালু থাকা সিনেমাহলগুলো বন্ধ হয়ে আছে। চার মাস অতিক্রম করলেও করোনা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং দিনে দিনে অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে কেউ বলতে পারছেন না, সিনেমা হলের ভবিষ্যত কী! এতে সবচেয়ে বিপাকে আছেন সিনেমা হলে কর্মরত কর্মচারীরা। এদের মধ্যে অনেকেই টানা কয়েক মাস ধরে কোনো বেতনই পাচ্ছেন না।

Banglabid

মিঁয়া আলাউদ্দিন বলেন, করোনায় সিনেমা হলের কর্মচারীদের বর্তমান দুর্দশার কথা তথ্যমন্ত্রণালয়কে জানিয়ে ছিলাম। মন্ত্রণালয় থেকে আমাদের একটি প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে বলা হয়, প্রদর্শক সমিতির অন্তর্ভুক্ত সিনেমা হলের কর্মচারীদের অনুদান দেয়া হবে। তবে ধাপে ধাপে। জানানো হয়, প্রথমে প্রতি সিনেমা হলের দুইজন কর্মচারীকে দেয়া হবে অনুদান। এর পরের ধাপে দেয়া হবে বাকিদের।

প্রদর্শক সমিতির এই উপদেষ্টা বলেন, সমিতির অন্তর্ভুক্ত অন্তত ষাটটির মতো সিনেমা হল বর্তমানে রয়েছে।

প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ইতোমধ্যেই নাম সংগ্রহ শুরু করেছি। আশা করছি, মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে শিগগিরই তথ্য মন্ত্রণালয় থেকে অনুদান পাবে কর্মকচারীরা।

Reneta

চলতি সপ্তাহের প্রথম কার্য দিবসেই তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। করোনার কারণে বন্ধ থাকা সিনেমা হলগুলো খুলবে কিনা এ নিয়ে সংশয় ছিল। কারণ তারা তাকিয়ে ছিলেন সরকারি নির্দেশনার। তবে এদিন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ পরিস্কার ভাষায় জানিয়ে দেন, আসন্ন ঈদে সিনেমা খুলবে না। মূলত করোনার কারণেই এমন সিদ্ধান্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাতথ্য মন্ত্রণালয়প্রদর্শক সমিতিলিড বিনোদনসিনেমা হল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৪৯

পরবর্তী

‘দেশের স্বাস্থ্যখাতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে’

পরবর্তী

‘দেশের স্বাস্থ্যখাতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে’

বানরের দেহে সফল মডার্নার ভ্যাকসিন, চলছে মানবদেহে ট্রায়াল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT