চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার বিরুদ্ধে দুই সুখবর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২১
সম্পাদকীয়
A A

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনাভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে দুটি সুখবর দিয়েছেন আজ। যার প্রথমটি, স্কুলপর্যায়ে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ফাইজার ও মডার্নার তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পাওয়ার খবর। আরেকটি আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দেশের ৮ কোটি মানুষকে দুই ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।

আমরা জানি, অনেক দিন থেকেই স্কুলপর্যায়ের  ১২ থেকে ১৭ বছর বয়সীদের ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা করছে সরকার। এরই মধ্যে তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি নিতে পরামর্শ দিয়েছিল করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি। সেই অনুমতি মেলার পর এখন শিশুদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আপাতত অপেক্ষা সেই ভ্যাকসিন সংগ্রহের জন্য। যদিও স্বাস্থ্যমন্ত্রী আশাপ্রকাশ করে বলছেন, বিশ্ব ভ্যাকসিন জোট- গ্যাভি শিশুদের জন্য ভ্যাকসিন পাঠাবে বলে আশ্বাস পাওয়া গেছে। তবে এরই মধ্যে দেশে আসা ফাইজারের ৬০ লাখ ভ্যাকসিন শিশুদের দেওয়ার কথা ভাবছে সরকার। ওই ভ্যাকসিন দুই ডোজ করে অন্তত ৩০ লাখ শিক্ষার্থীকে দেওয়া সম্ভব হবে।

করোনাভাইরাস প্রতিরোধে নিঃসন্দেহে এটা বড় এক অগ্রগতি। কেননা প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে শিশুরা আক্রান্ত না হলেও তারা ভাইরাসটির বাহক হয়ে অন্যদের সংক্রমিত করতে ব্যাপক ভূমিকা রাখে। তাই বড়দের পাশাপাশি শিশুদেরও সুরক্ষিত রাখার ব্যবস্থা নিতে হবে।

ভ্যাকসিন সংগ্রহে নানা প্রতিকূলতার পরও আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দেশের ৮ কোটি মানুষকে দুই ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার- সেটাও বড় অর্জন বলে আমরা মনে করি। এভাবে জনসংখ্যার বড় একটা অংশকে ভ্যাকসিনের আওতায় আনা গেলে নিঃসন্দেহে তা করোনাকে নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।

বলা চলে, এখন দেশে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে এসেছে। আস্তে আস্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে। এভাবেই একদিন সবকিছু আগের মতো রূপ পাবে- এটাই সবার প্রত্যাশা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT