চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার নতুন ধরন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  

তারা আশ্বস্ত করেছে, নতুন ধরনের ভাইরাসটির সংক্রমণের গতি এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আর সেটা নিয়ন্ত্রণে রাখতে নতুন কিছু করার প্রয়োজন নেই। যে পদ্ধতিগুলোতে করোনা মোকাবিলা করা গেছে, নতুন এ ভাইরাসকেও সেই একই পদ্ধতি মেনে নিয়ন্ত্রণ করা যাবে। তবে সেটা করতে হবে আরও কঠোরভাবে।

যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইনের ছড়িয়ে পড়ার খবরে ইতোমধ্যে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত শনিবার লন্ডনসহ দেশের একাংশে লকডাউন ঘোষণা করে ব্রিটেন। এর কারণ, নতুন আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশের শরীরে নতুন এ করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।

এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জেন্সিস চিফ মাইক রায়ান বলেছেন: মহামারির মধ্যে ভাইরাসটির বিবর্তন সাধারণ ব্যাপার। আর এটি একেবারেই ‘নিয়ন্ত্রণের বাইরে নয়’।

এর আগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক মনে করছেন: এ ভাইরাস আগের স্ট্রেইনের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক এবং সেদেশে তা ইতোমধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছে।

স্বাভাবিকভাবেই, সংক্রমণের ভয়ে ইউরোপের দেশগুলো কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে। যুক্তরাজ্যে থেকে তাদের দেশে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোসহ প্রায় ৪০টিরও বেশি দেশ যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনার নতুন ধরনযুক্তরাজ্যে
শেয়ারTweetPin

সর্বশেষ

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT