করোনার নতুন ধরন ‘ডেল্টাক্রন’ শনাক্ত

বিজ্ঞানী ল্যাবরেটরিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করছেন, যা করোনার নতুন ধরন ডেল্টাক্রন শনাক্তের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাইপ্রাসে করোনার নতুন আরেকটি ধরন পাওয়া গেছে। ডেল্টা এবং ওমিক্রন ধরনের মিশ্রিত নতুন এই ধরনের নামকরণ করা হয়েছে ‘ডেল্টাক্রন’।
সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ভাইরোলজির প্রধান লিওনডিওস কোস্ট্রিকিস সিগমা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
গত শুক্রবার দেয়া এই সাক্ষাৎকারে তিনি আরও জানান, বর্তমানে একই সাথে ওমিক্রন এবং ডেল্টা উভয়ের সংক্রমণ ছড়াচ্ছে। এই দুইটি ধরন নিয়ে গবেষণা করতে গিয়ে দুটোর মিশ্রিত নতুন ধরন পাওয়া গেছে। ডেল্টা জিনোমের মধ্যে অমিক্রন সদৃশ জেনেটিক সাইন থাকায় এই নতুন ধরনের নাম দেয়া হয়েছে ‘ডেল্টাক্রন’।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গবেষকরা এই ধরনের ২৫টি সংক্রমণের রেকর্ড পেয়েছেন। তাতে দেখা যায়, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিই এই নতুন ধরনে বেশি আক্রান্ত হচ্ছেন।
গত ৭ জানুয়ারি ২৫টি ডেল্টাক্রন সিকুয়েন্স পরীক্ষা করার জন্য আন্তর্জাতিক ডাটাবেইজ সেন্টার জিআইএআইডি-তে পাঠানো হয়।
অধ্যাপক কোস্ট্রিকিস বলেন, আমরা ডেল্টাক্রন নিয়ে আরও গবেষণা করে দেখবো এটি অন্যদুটি ধরনের চাইতে কতোটা শক্তিশালী বা এর সংক্রমণের হার কেমন হতে পারে।
ডেল্টাক্রন সংক্রমণ ওমিক্রনের চেয়েও অধিকতর হতে পারে বলে জানান তিনি।






