চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার দ্বিতীয় ধাক্কায় বিধ্বস্ত নেপাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ১২, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পরশুরাম মৌর্য। তার করোনা আক্রান্ত বাবাকে বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়িয়েও ব্যর্থ হয়েছেন!

দম বন্ধ করা কণ্ঠে বলছিলেন সেই দুঃসহ সময়ের কথা! পঞ্চাশোর্ধ্ব বাবার জন্য তিনটি হাসপাতালে ঘুরে বেড়ান তিনি। কিন্তু সব হাসপাতাল অক্সিজেনের সংকটে ভর্তি করাতে অস্বীকৃতি জানায়। শেষে যখন একটি হাসপাতালে বেড যোগাড় করতে সক্ষম হন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে!

বিবিসিকে পরশুরাম বলছিলেন, বাবার মৃত্যুতে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি। তিনিই ছিলেন পরিবারের একমাত্র ভরসা। এখন আমাকে পরিবার এবং ছোট তিন ভাইয়ের দেখাশোনা করতে হবে। আমার মা অবিরাম কেঁদে যাচ্ছেন।

এভাবে হাজার হাজার মানুষ নেপালে তাদের প্রিয়জন হারিয়েছেন। করোনার প্রথম ধাক্কায় কোনো রকম পার পেয়ে গেলেও দ্বিতীয় ধাক্কায় বিধ্বস্ত হয়ে পড়েছে হিমালয়ের এই দেশটি।

৩০ লাখ জনসংখ্যার নেপাল মূলত চীন ও ভারতের সীমানায় অবস্থিত।চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেনের জন্য ভারতের ওপর নির্ভরশীল দেশটি। কিন্তু ভারত অক্সিজেনের রপ্তানি বন্ধ করায় কাঠমন্ডু বিকল্প সরবরাহের সন্ধ্যানে লড়াই শুরু করে।

ভারত থেকে ভ্যাকসিন বন্ধ করাটাও বড় ধাক্কা হয়ে এসেছে নেপালের জন্য। টিকা কর্মসূচি শুরু করে অনেকটা এগিয়েছিলো। ৪ লাখ মানুষ উভয় ডোজ টিকাও পেয়েছেন। কিন্তু  ভারত হঠাৎ করে ভ্যাকসিন রপ্তানি স্থগিত করলে অন্যান্য দেশের মতো নেপালও সংকটে পড়ে যায়। এমন পরিস্থিতিতে মারাত্মকভাবে বেড়ে গেছে করোনা সংক্রমণ।

Reneta

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দেশে বর্তমানে দৈনিক পজিটিভ শনাক্তের হার প্রায় ৫০ শতাংশ, যার অর্থ প্রতি দুই জনের একজন করোনা পজিটিভ হচ্ছেন। আনুমানিক ৮০ হাজার মানুষ হোম আইসোলেশনে রয়েছেন।

মূলত ভারতের সীমান্ত এলাকায় সংক্রমণের হার ভয়াবহ। উদ্বেগজনক হারে সংক্রমণ বৃদ্ধি এবং হাসপাতালে শয্যা ও অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে।

নেপালে দ্বিতীয় ধাক্কায় এপ্রিলের শুরুতে দৈনিক সংক্রমণ ১৫০ জনের মতো থাকলেও এক মাসের ব্যবধানে এখন দৈনিক ৯ হাজার করে শনাক্ত হচ্ছে।  গত ২৪ ঘণ্টায় ২২৫ জন মৃত্যু নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪ জনে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৪ লাখ ১৩ হাজার ১১১ জন।

নেপালের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সরকারি স্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্রের প্রধান ডা. সমীর কুমার বলছিলেন, আমরা যদি এখনই তা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনেপাল
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিই নেবেন আর্জেন্টিনার পেনাল্টি

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চায়ের জনপদ’ সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT