চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার দুঃসময়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চালু হলো ‘দীক্ষা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২০
শিক্ষা
A A

মহামারি করোনাভাইরাসের কবলে পড়ে সারাবিশ্বের মতো বাংলাদেশের শিক্ষা কার্যক্রমও বন্ধ। লাখ লাখ শিক্ষার্থী পার করছে অনিশ্চিত সময়। অনেকের শিক্ষাজীবন ধ্বংসের পথে, অনেকে ঝরে পড়ছে স্কুল থেকে। এমন দুঃসময়ে শিক্ষক-শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা সহযোগিতা দিতে যাত্রা শুরু করেছে ‘দীক্ষা’ নামক ভার্চুয়াল শিক্ষামূলক টিউটরিং প্লাটফর্ম।

সম্প্রতি অনলাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ সূচনার ঘোষণা দেন নারী উদ্যোক্তা ও দীক্ষার প্রধান নির্বাহী কর্মকর্তা রিনা খানম।

এসময় তিনি বলেন, করোনাকালীন এই সময়ে আমরা সবাই এখন পরিচিত অনলাইন ক্লাসের সাথে। ইউনিভার্সিটি থেকে স্কুল সব শিক্ষা প্রতিষ্ঠানেই অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এখন অনেক জনপ্রিয়। দীক্ষা সেরকমই একটি অনলাইন প্ল্যাটফর্ম। দীক্ষা আমাদের দেশে তৈরি প্রথম অনলাইন ভার্চুয়াল ক্লাসরুম। ভাবলাম অনেক কিছুই তো আজকাল অনলাইনে হচ্ছে। তাহলে টিউশনও হয়তো অনলাইনে করা যাবে। টিউশন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে দেখলাম অনেক উন্নত দেশে এখন অনলাইন টিউশন বেশ জনপ্রিয়। এতে করে টিচার বা স্টুডেন্টকে কোথাও যাওয়ার দরকার নেই। যে যার বাসায় থেকে যেকোন সুবিধাজনক সময়ে পড়তে পারে।

দীক্ষার সঙ্গে যুক্ত আছেন ৪৫০০ এর বেশি শিক্ষক, যারা চেষ্টা করে যাচ্ছেন এই কঠিন সময়ে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে অনলাইন সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং তাদের পড়ানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে। এতে শিক্ষার্থীরা যেমন পড়ালেখায় সম্পৃক্ত থাকতে পারছে, তেমনি আবার অর্থনৈতিক সংকটে থাকা শিক্ষকরাও একটা বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন, যারা মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থী। এমনকি তাদের অনেক শিক্ষক অনলাইনে দেশের বাইরেও পড়াচ্ছেন, যার মাধ্যমে দেশে আসছে বৈদেশিক মুদ্রা।

প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্তরা বলছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন ডিজিটাল শিক্ষাব্যবস্থা। এক্ষেত্রে দীক্ষা ভার্চুয়াল ক্লাসরুম হতে পারে একটি অন্যতম মাইলফলক। যে কেউ শিক্ষার্থীদের সহযোগিতা করতে ও যাবতীয় তথ্য পেতে দীক্ষার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন http://www.dikkha.com

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT