চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার তৃতীয় ঢেউয়ের মুখে দেশ?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৭ অপরাহ্ণ ১৭, জুন ২০২১
সম্পাদকীয়
A A

বাংলাদেশে চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছিল স্বাস্থ্য ব্যবস্থা। মে-জুন মাসে কিছুটা কমে আসলেও আবারও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই অবস্থায় রাজধানী ঢাকাযসহ দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার আরেকটি ঢেউ আঘাত হানার আশংকা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সংক্রমণের মাত্রা বেড়ে গেলে স্বাস্থ্য ব্যবস্থা সেটি কতটা সামাল দিতে পারবে সেটি নিয়ে রয়েছে যথেষ্ট উদ্বেগ। এক মাস আগেও শনাক্তের হার সাত শতাংশে নেমে আসলেও এখন সেটি প্রায় দ্বিগুণ হয়ে প্রায় ১৪ শতাংশ পার করে ১৫ শতাংশের বেশি। বৃহস্পতিবার ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৮৪০ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। আর ২৪ ঘণ্টায় নতুন ৬৩ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৫ জনে।

বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা এখনও ৪০ শতাংশের উপরে। মৃতের সংখ্যাও বাড়ছে সেসব জেলায়। গত ১৫ দিনে শুধু রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় দেড়শ’র বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এই সংক্রমণের কারণ হিসেবে বিশেষজ্ঞরা করোনাভাইরাসের ভারত ভ্যারিয়েন্ট (বৈজ্ঞানিক নাম বি.১.৬১৭) বা ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী করছেন। ভারতে প্রতিদিনই করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ক্ষেত্রে নতুন রেকর্ড হচ্ছে। সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দেশেও ইতিমধ্যে বহু মানুষ এই ভ্যারিয়েন্টে আক্রান্ত।

এই পরিস্থিতিতে উদ্বেগজনক খবর হচ্ছে, বাংলাদেশ কমো মডেলিং গ্রুপের বিশেষজ্ঞদের ধারণা ও গাণিতিক বিশ্লেষণ হচ্ছে, জুলাই মাসে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের পিক বা সর্বোচ্চ চূড়ায় যেতে পারে, যখন দিনে হয়তো ১০ হাজারের মতো শনাক্ত হতে পারে। এই পরিস্থিতির সম্ভাব্য চিত্র গত ৩০ মার্চ সরকারের কাছে জমা দিয়েছে বাংলাদেশ কমো মডেলিং গ্রুপ। করোনা পরিসংখ্যান নিয়ে কাজ করা বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থার ওয়েবসাইট দেখলেও আসন্ন ঢেউয়ের লক্ষণও বোঝা যাচ্ছে অল্প অল্প করে। সামাজিক মাধ্যমেও আসতে শুরু হয়েছে মৃত্যুর খবর প্রচারের ট্রেন্ড! পরিস্থিতি নিঃসন্দেহে ভয়াবহ দিকে যাচ্ছে বললে ভুল হবে না।

কাগজে কলমে লকডাউন বা বিধিনিষেধ থাকলেও দেশের সর্বত্র কী পরিস্থিতি বিরাজ করছে, তা বুঝতে বিশেষজ্ঞ হবার প্রয়োজন নেই। স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় রাখার প্রক্রিয়া এক হাস্যকর পর্যায়ে গিয়ে পৌঁছেছে। করোনার ভ্যাকসিন সঙ্কট নতুন বিষয় না, সরকার চেষ্টা করছে গণ ভ্যাকসিনেশনের কাজ আবারও শুরু করতে। ভারত থেকে ভ্যাকসিন আসা বন্ধ হলেও চীন ও রাশিয়ার ভ্যাকসিনের দিকে তাকিয়ে দেশ। সরকার আগামী জুলাই মাস থেকে আবারও কোভিড-১৯ এর গণটিকা প্রদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে। যতোক্ষণ পর্যন্ত না ভ্যাকসিন সহজলভ্য হচ্ছে, ততোক্ষণ স্বাস্থ্যবিধি মানতেই হবে বা মানাতেই হবে। গতবছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হাসপাতালগুলোতে অক্সিজেন ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানোর বিষয়েও নজরদারি একান্ত জরুরি। তাহলেই হয়তো করোনার সম্ভাব্য ঢেউ মোকাবিলা করা আমাদের জন্য সহজ হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসডেল্টা ভ্যারিয়েন্টমৃত্যুহারশনাক্তসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT