চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করোনার চেয়েও ভয়ঙ্কর নারী ও শিশুর উপর যৌন সহিংসতা’

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৫:০৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, দিনাজপুর, নারী
A A

‘নারী নির্যাতনের সাম্প্রতিক পরিস্থিতি: প্রেক্ষিত দিনাজপুর’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, আমরা কোভিড-১৯ মহামারির চেয়েও ভয়ঙ্কর, নিষ্ঠুর ও বর্বর মহামারি নারী ও শিশুদের উপর যৌন সহিংসতা, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করছি।

সোমবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর সার্বিক সহযোগিতায় এবং ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা’র আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপস্থিত বক্তরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পদার্পন করলেও এদেশের নারী ঘরে-বাইরে সকল সম্পর্কে, সকল বয়সে, শ্রেণি-বর্ণ-ধর্ম, নির্বিশেষে নির্যাতনের শিকার হচ্ছে। আমরা কোভিড-১৯ মহামারির চেয়েও ভয়ঙ্কর, নিষ্ঠুর ও বর্বর মহামারী নারী ও শিশুদের উপর যৌন সহিংসতা, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করছি। বিগত কয়েক বছর ধরে ও যৌন সহিংসতার মাত্রা ক্রমাগত বেড়েই চলছে।

দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর সার্বিক সহযোগীতায় এবং ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা’র আয়োজনে এ অনুষ্ঠানে পল্লীশ্রীর নির্বাহী প্রধান শামিম আরা বেগম এর সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে মূখ্য আলোচক ছিলেন আমরাই পারি জোট এর কো-চেয়ারপার্সন এম বি আকতার নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক, আমরাই পারি জোট এর দিনাজপুরের সভাপ্রধান সন্ধ্যারাণী বাগচী, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, নেটজ্ বাংলাদেশের প্রতিনিধি আফসানা বিনতে আমিন।

সংবাদ সম্মেলনের মূল প্রতিবেদন পাঠ করেন শামসুন নাহার। ঢাকা থেকে আগত ডিবিসি নিউজ’র সাংবাদিক- ইশরাত জাহান উর্মি, নিউএইজ এর রাশাদ আহামাদ, বাংলা ট্রিবউিনের সাদ্দিফ অভি, সমকালের স্টাফ রিপোর্টার সাজিদা ইসলাম পারুল, চ্যানেল একাত্তর টিভির নাদিয়া শারমিন, পার্বতীপুরে ধর্ষিত শিশু পূজার মামলা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

৬ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম এর আদালতে পূজার মামলার বিচার আগামী ৩১ মার্চের মধ্যে শেষ করতে দিনাজপুর নারী ও শিশু ট্রাইব্যুনালকে আদেশ দেন এবং হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Reneta

৫ বছরের শিশু পূজার ধর্ষণ মামলাটি প্রায় ৪ বছর ধরেও শেষ হচ্ছেনা। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, ডিবিসির জেলা প্রতিনিধি মোর্শেদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, বৈশাখী টিভির প্রতিনিধি একরাম হোসেন তালুকদার, দৈনিক উত্তরবঙ্গ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু ও আমরাই পারি দিনাজপুর জোটের সহ-সভাপতি অ্যাড. মেহেরুল ইসলাম দিনাজপুরের বর্তমান নারী নির্যাতনের বন্ধে কিছু সুপারিশ তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিড-১৯নারী ও শিশুমহামারিযৌন সহিংসতা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT