চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার কারণে স্থগিত কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ৩০, মে ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বিশ্বের মানব স্বাস্থ্য এখন হুমকির মুখে। একের পর এক স্থগিত হয়ে গেছে বিশ্বের ছোট বড় চলচ্চিত্র উৎসবগুলো। করোনার কারণে এবার স্থগিত হলো কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল (কেডব্লিউএফএফ)।

জুন মাসের ১০ তারিখ থেকে ৭ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের এই আসর বসার কথা ছিলো। কিন্তু সারা বিশ্বে করোনার ভয়াবহ ছোবলের কারণে তার আগেই উৎসব স্থগিতের সিদ্ধান্ত জানালেন আয়োজকরা।

কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল-এর পরিচালক মুসতাক আলী খান চ্যানেল আই অনলাইনকে জানান, কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল খুব অল্প সময় ধরে হলেও এরইমধ্যে সবার কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে উপমহাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের মধ্যে এই উৎসব নিয়ে কৌতুহল দেখি।

তিনি বলেন, আগের চারটি আসরের মতো এবার ৫ম বারের মতো ‘কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ১০ জুন থেকে। কিন্তু বিশ্বব্যাপী করোনভাইরাসের ছোবলে সেটা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। অথচ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে ইতোমধ্যে প্রচুর চলচ্চিত্র এসেছে। যেহেতু নির্ধারিত তারিখে চলচ্চিত্র উৎসবটি আয়োজন সম্ভব হচ্ছে না, তাই আমরা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলন, পরিস্থিতি বিবেচনা করে আগামি আগস্ট বা সেপ্টেম্বরে আমরা কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল এর পঞ্চম আসরের পরিকল্পনা মাথায় রাখছি। আশা করি সবাই আগের মতোই আমাদের পাশে থাকবেন।

বাংলাদেশ থেকেও প্রতিবছর পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয় কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে। এরআগে ২০১৮ সালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে তৌকীর আহমেদের ‘হালদা’ ও জুইয়েরিযাহ মউ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়’ সেরা ছবির পুরস্কার অর্জন করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকাশ্মিরতৌকীর আহমেদফিল্ম ফেস্টিভালভয়লিড বিনোদনহালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT