চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার কারণে বিভিন্ন রুটে ৭৬ টি ফ্লাইট বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১০, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে দেশের বিমানবন্দরগুলোর চেহারা প্রতিদিনই বদলে যাচ্ছে। আকাশ পথে দেশের বাইরে যেতে প্রতিদিনই যাত্রী সংখ্যা কমছে। এয়ারলাইন্সগুলো বাংলাদেশে তাদের ফ্লাইট বন্ধ করেছে। বিভিন্ন রুটে এ পযন্ত ৭৬টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

বিমানবন্দরে ৩টি থার্মাল স্ক্যানারের দুটিই নষ্ট রয়েছে বলে জানা গেছে। ফলে ভালোটি রাখা হয়েছে ভিআইপি অ্যারাইভালে। থার্মাল স্ক্যানার নষ্ট থাকায় যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে থার্মোমিটারে।

তাছাড়া হ্যান্ড স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করার কারণে সাধারণ যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে। সৌদি আরব থেকে আসা দুজন বয়স্ক যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়ায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দরে চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইটালি এবং ইরান; এই ৭ দেশের যাত্রীদের লাইন আলাদা করে রাখা হয়েছে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১ লাখ ১৩ হাজারের বেশি। বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৩ জন।

আক্রান্ত তিন ব্যক্তির সংস্পর্শে আসা আরও চার জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসবিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT