চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ০৬, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের গ্রাফে আরও একটি নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৫২৯ জন মানুষ। যা একদিনে সর্বোচ্চ।

এই বিপুল সংখ্যক আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ব্রাজিলে। একদিনেই দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার ১৩৬ জন মানুষ। মোট আক্রান্ত ৬ লাখ ৪৬ হাজার। আর এরই মধ্যে সেখানে প্রাণ হারিয়েছে অন্তত ৩৫ হাজার মানুষ।

এর আগেরদিনই বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২৯ হাজার ৬৬৩ জন।

আক্রান্তের সংখ্যার দিক থেকে সবথেকে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ।

পার্শ্ববর্তী দেশ ভারতেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে সেখানে ২ লাখ ৩৬ হাজার মানুষের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। প্রাণ হারিয়েছে সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ।

Reneta

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ নিয়ে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮ লাখ ৪৪ হাজারে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৯০৬ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে ২১৮টি দেশের লাখ লাখ মানুষ এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসব্রাজিলরেকর্ডশনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT