চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ১৮ ক্রিকেটার নেগেটিভ, অপেক্ষায় আরও ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শুক্রবার নমুনা দেওয়া জাতীয় দলের ১৮ ক্রিকেটারের সবাই উতরে গেছেন করোনা পরীক্ষায়। শনিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় ১৮ জনই কোভিড-১৯ নেগেটিভ।

পরীক্ষায় পাস করা ক্রিকেটাররা রোববার উঠবেন টিম হোটেলে। একইদিন শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তাদের দলীয় অনুশীলন। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও ঢাকায় সাতদিনের আবাসিক ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি।

করোনা বিরতি কাটিয়ে নিজ এলাকায় অনুশীলন করে যাওয়া সাইফউদ্দিন, মোসাদ্দেক, ইবাদত, আবু জায়েদ, খালেদসহ ৯ ক্রিকেটার ঢাকায় ফিরেছেন। তারা উঠেছেন বিসিবি একাডেমি ভবনে।

শনিবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার জানা যাবে তাদের কোভিড-১৯ পরীক্ষার ফল। যারা নেগেটিভ হবেন তারা উঠবেন হোটেল। কেউ পজিটিভ হলে বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে থাকবেন আইসোলেশনে।

এর আগেও একবার করোনা পরীক্ষা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফদের। তাদের মধ্যে পজিটিভ হন ওপেনার সাইফ হাসান ও ট্রেনার নিক লি। সাইফ আরেকবার পরীক্ষা দিয়েও পজিটিভ হয়েছেন। লি নেগেটিভ হওয়ায় মাঠের কাজও শুরু করে দিয়েছেন।

আগে থেকেই টিম হোটেলে অবস্থান করা বিদেশি কোচদের তিন দফা টেস্ট হয়ে যাওয়ায় এবার আর প্রয়োজন পড়েনি। তবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর আরও দু’দফা জাতীয় দল সংশ্লিষ্ট সবার করোনা টেস্ট হবে।

Reneta

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। সফরে টাইগার স্কোয়াড হতে পারে ২৭ সদস্যের। সিরিজ নিশ্চিত না হওয়ায় দল ঘোষণা করেনি বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT