চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: হজ বাতিলের বিবেচনা করছে সৌদি সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১৩, জুন ২০২০
আন্তর্জাতিক
A A

১৯৩২ সালে আধুনিক সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো পবিত্র হজ বাতিলের বিষয়ে বিবেচনা করছে সৌদি সরকার।

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা ব্রিটিশ সংবাদপত্র ফাইনান্সিয়াল টাইমসকে এমনটাই জানিয়েছেন।

সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ ১ লাখ অতিক্রম করেছে। তারই পরিপ্রেক্ষিতে এমন বিবেচনা করতে যাচ্ছে দেশটির সরকার।

ওই কর্মকর্তা বলেন, এই বিষয়টি সাবধানতার সাথে যাচাই করা হয়েছে এবং বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে মুসলিম বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে ২ মিলিয়নের বেশি হজযাত্রী মক্কা-মদিনায় সমবেত হওয়ার সম্ভাবনা ছিলো।

গালফ নিউজ বলছে, সৌদি সরকার হজের জন্য আগত হাজীর সংখ্যা হ্রাস করার বিষয়টিও বিবেচনা করতে পারে।

রয়টার্স বলছে, সৌদি আরবের উচ্চপদস্থ কতিপয় কর্মকর্তা, এই বছর হজ বাতিলের জন্য চাপ দিচ্ছেন সরকারকে। এক্ষেত্রে সীমিত সংখ্যক হজ যাত্রীকে অনুমতি দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে। কঠোর পদ্ধতি অনুসরণের মাধ্যমে প্রত্যেক দেশ থেকে ২০ শতাংশ হাজীকে অনুমতি দেওয়া হতে পারে। তবে এখনো তা নিশ্চিত নয়।

ইসলামে এর গুরুত্ব ছাড়াও হজ রিয়াদের বিদেশী আয়ের একটি বড় উৎস।

রয়টার্স বলছে, সরকারী তথ্য থেকে দেখা যায়, হজ এবং ওমরাহ থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করে থাকে সৌদি সরকার।

কিন্তু গত মার্চ মাসে কোভিড -১৯ মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর সৌদি আরব বিভিন্ন দেশকে হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করার অনুরোধ জানায় এবং ওমরাহ স্থগিত করে।

ধর্মীয় কারণ ছাড়াও হজ বাতিল করার সিদ্ধান্ত সৌদি সরকারের অর্থনীতির জন্য একটি বড় রকমের আঘাত।

করোনাভাইরাস আতংকে এরই মধ্যে কয়েকটি দেশ যেমন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, থাইল্যান্ড এবং মালয়েশিয়া এবার হজে অংশ করবে না বলে জানিয়ে দিয়েছে।

ট্যাগ: করোনাভাইরাসসৌদি আরবহজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে হ্রদের পানির রং হঠাৎ গোলাপি

পরবর্তী

মায়ের সঙ্গে প্রথম সিনেমা ‘দেশ’, স্মৃতিকাতর অভিষেক

পরবর্তী

মায়ের সঙ্গে প্রথম সিনেমা ‘দেশ’, স্মৃতিকাতর অভিষেক

প্রতিটি আন্দোলনেই তার ভূমিকা ছিল: তোফায়েল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT