হংকংয়ে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে স্বাস্থ্য বিভাগ।
হংকংয়ের নেতা ক্যারি ল্যাম দেশের মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান, নিয়মিত ফেস মাস্ক পরা ও বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়ে বলেছেন, নতুন করে করোনাভাইরাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নগরীর হাসপাতাল ব্যবস্থায় ধস নামতে পারে।
তিনি বলেন, শহরের বৃহত্তর সম্প্রদায় প্রাদুর্ভাবের দ্বারপ্রান্তে আছে, যা আমাদের হাসপাতাল ব্যবস্থায় ধস নামাতে পারে, বিশেষ করে প্রবীণদের জীবনযাত্রার পতন ঘটাতে পারে। তাই সবাইকে বাড়ির ভেতরে অবস্থান করতে হবে এবং নিয়মিত ফেস মাস্ক পরতে হবে।
বুধবার দেশর জনগণকে বাধ্যতামূলক ফেস মাস্ক পরা এবং ক্যাফে রেস্টুরেন্টগুলো বন্ধসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিবিসি বলছে, চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরপরই হংকংয়ে ভাইরাস ছড়িয়ে পড়েছিলো। সেসময় দেশটি দ্রুত পদক্ষেপের মাধ্যমে করোনামুক্ত হতে হয়। কিন্তু গত সোমবার রেকর্ড ১৪৫ জন আক্রান্ত হয় এবং মঙ্গলবার আরও ১০৬ জনের দেহে করোনা পাওয়া যায়।
হংকংয়ে করোনাভাইরাসে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে এবং মোট করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৮৫ জন।
সম্প্রতি এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব শুরু হয়েছে। এতে করে ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে নতুন করে স্বাস্থ্যবিধি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।







