আন্তর্জাতিক

করোনাভাইরাস: স্কুলে ফিরতে না পারার ঝুঁকিতে ১ কোটি শিশু

বাংলাদেশের শিশুদের স্কুলে ফিরতে না পারার উদ্বেগজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে না পারা শিশুদের উদ্বেগ ও অনিশ্চয়তা ফুটে উঠেছে এই ছবিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহামারী করোনাভাইরাস এর কারণে সারাবিশ্বের প্রায় এক কোটি শিশু পুনরায় স্কুলে ফিরে আসতে না পারার ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন।

মহামারী শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউনে পড়ে যায় এবং স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ায় ১০০ কোটির অধিক শিশুর পড়ালেখা বন্ধ হয়ে পড়ে। এই সংখ্যাটি সবচেয়ে বেশি চীনে। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এরপর ইন্দোনেশিয়া ও পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন ও পশ্চিম ও মধ্য আফ্রিকার বিভিন্ন দেশ।

সেভ দ্য চিলড্রেন বলছে, বিশ্বজুড়ে দেশগুলোর উপর করোনা সংকটের কারণে অর্থনৈতিক প্রভাব শিশুদেরকে প্রাথমিক পর্যায়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে বাধ্য করতে পারে।

দাতব্য সংস্থাটি বলছে, মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অনেকেই বাল্যবিয়ের হুমকির মুখোমুখি।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, শিশুদের পড়াশোনা বাদ দেওয়ার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশ, পাশাপাশি ইয়েমেন এবং আফগানিস্তান অন্তর্ভুক্ত।

‘এটি একটি নজিরবিহীন জরুরি শিক্ষা সংকট। বিভিন্ন দেশের সরকারকে জরুরিভিত্তিতে শিক্ষায় বিনিয়োগ করতে হবে‘ বলেন সেভ দ্য চিলড্রেনের প্রেসিডেন্ট এবং সিইও।

বিষয়:করোনা করোনাভাইরাস শিক্ষা ব্যবস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…