জনপদ

নোয়াখালীতে একদিনেই করোনা শনাক্ত রোগী ২২ জন

নোয়াখালীতে করোনা টেস্ট সেন্টার গেট ও ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে করোনা টেস্ট সেন্টার গেট ও ভবন, যেখানে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে একদিনে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলার সবকয়টি উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ জন।

সোমবার সকাল ৯ টায় দিকে চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ৭ মে তাদের শরীরে নমুনা সংগ্রহ করি পরে ১০ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের সবাইকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

নোয়াখালীতে লকডাউন শিথিল হওয়ায় দিনদিন করোনা রোগী সংখ্যা বেড়ে চলছে।

বিষয়:করোনা শনাক্ত রোগী করোনাভাইরাস নোয়াখালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…