চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সেনাবাহিনীর কঠোর অবস্থান নিয়ে যা বললেন আইএসপিআর পরিচালক

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৩১ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইনের বিষয়টি ‘কঠোরভাবে’ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে সারাদেশ জুড়ে।

সেনাবাহিনীর ওইসব কর্মকাণ্ড সর্ম্পকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনকে বলেন: সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়ে গত কয়েক দিন লোকজনের মধ্যে একটু শৈথল্য দেখা গেছে। তাই সরকারি নির্দেশনার প্রতি কেউ শৈথল্য প্রদর্শন করলে বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে নির্দেশনাগুলো কঠোরভাবে মানতে বাধ্য করা হবে। তবে সরকারিভাবে যে সকল জরুরি পরিষেবার কথা বলা হয়েছে তা এই কঠোরতার আওতামুক্ত থাকবে।

আইএসপিআর পরিচালক আরো বলেন: এখন স্কুল-কলেজ খোলা নেই। এছাড়া চায়ের দোকানে এখন কারো আড্ডাও দেয়ার কথা না। কিন্তু যদি দেখা যায়, কেউ জটলা করছেন কিংবা কেউ হোম কোয়ারেন্টাইন না মেনে রাস্তায়-বাজারে বসে আড্ডা দিচ্ছেন, যার ফলে অন্যকে অ্যাফেক্টেড করার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হবে। এক্ষেত্রে শৈথল্য প্রদর্শনের কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন: দেখা গেল একটা রিকশায় তিনজন যাচ্ছেন। এটা তো গা ঘেঁষাঘেঁষির পর্যায়ে চলে যায়। এটা তো আর সামাজিক দূরত্ব বজায় হলো না। তাই এখন রাস্তায় বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চেক করা হচ্ছে।

Reneta

গত বুধবার (১ এপ্রিল) আইএসপিআর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেনাবাহিনী আগামীকাল (বৃহস্পতিবার) থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দেশে ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এইসময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কাউকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে বিদেশ ফেরতদের। আর সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে দেশের বিভিন্ন জেলায় সেনাসদস্যরা কাজ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT